SIR না করলে সূর্য কি পশ্চিমে উঠতো, প্রশ্ন জ্যোতিপ্রিয় মল্লিকের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: এস আই আর না করলে ক্ষতি কি ছিল?এস আই আর যদি না করতো সূর্য কি পশ্চিম দিকে উঠতো ?এস আই আর না করলে কি মানুষ খেতে পারত না, প্রশ্ন তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক(Jatipriyo Mallick)।উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার দেশবন্ধু পার্ক এলাকায় হাবড়ার বিধায়ক(MLA Habra) তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে এস আই আর(SIR) সংক্রান্ত একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। যেখান থেকে সাধারণ মানুষের পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি হাবরা পৌরসভার ২৪টি ওয়ার্ড এবং গ্রামীণ এলাকাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানান বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।

পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এসআইআর না করলে ক্ষতি কি ছিল? এস আই আর যদি না করতো সূর্য কি পশ্চিম দিকে উঠতো ?এস আই আর না করলে কি মানুষ খেতে পারত না?এস আই আর এর কি প্রয়োজন ছিল ?আমরা তো ভালো আছি এই বাংলায়।পাশাপাশি তিনি বলেন, বিজেপির এই খেলা ২০২৬ এর শেষ হয়ে যাবে।

যদি একটা লোকের নাম্বার বাদ যায় তার জন্য লড়াই চলবে হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। পাশাপাশি তিনি আরো বলেন সাধারণ মানুষের যে চোখের জল পড়ছে সেটা জল নয়, আগুন। সেই আগুনেই পুড়ে যাবে তারা। সব শেষ হবে। এর যোগ্য জবাব বিজেপি আগামী বছর নির্বাচনে পাবে। মানুষ ভোট মেশিনে এর জবাব দেবে। তৃণমূল কংগ্রেস ভোটারদের পাশে রয়েছে। তাদের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ