রক্তদান শিবিরের গেট তৈরি করাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ – তৃণমূল সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: ISF এর রক্তদান শিবিরের গেট করা নিয়ে উত্তেজনা ভাঙড়ে। সংঘর্ষে জড়িয়ে পড়ল আইএসএফ এবং তৃণমূল কর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে পোলেরহাট থানার(Polerhat P.S.) বিশাল পুলিশ ফোর্স। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।রবিবার সন্ধ্যায় ভাঙড়ের (Bhangar)ভগবানপুর অঞ্চলের পাকাপোলে আইএসএফের রক্তদান শিবিরের গেট তথা তোরণ করা নিয়ে স্থানীয় তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মীরা। অভিযোগ, তৃণমূল নেতা খয়রুল ইসলামের নেতৃত্বে এক দল তৃণমূল কর্মী আইএসএফের রক্তদান শিবিরের গেট করাতে বাঁধা সৃষ্টি করে।

এমনকি আইএসএফ কর্মীদের মারধর করে। গ্রাম থেকে আইএসএফ কর্মীরা দল বেঁধে আসতে সংঘর্ষ শুরু হয়।পরিস্থিতি মোকাবেলায় এলাকায় মোতায়েন করা হয় কলকাতা পুলিশের পোলেরহাট থানার বিশাল পুলিশ ।বাহিনীর পাশাপাশি আশপাশের বিভিন্ন থানা থেকে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দুপক্ষই বিশাল পুলিশ বাহিনী দেখে পিছু হাঁটতে বাধ্য হয়। এই ঘটনার পর পুলিশ ওই এলাকায় বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু করেছে।

নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। আপাতত যে তোরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল তা তৈরি করার কাজ বন্ধ রেখেছে পুলিশ। সম্প্রতি ভাঙড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ফের উত্তেজনা মূলক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায়।প্রায়শই সেখানে সংঘর্ষের ঘটনা ঘটছে। রাস্তা অবরোধ বোমাবাজি সংঘর্ষ এবং অভিযোগ আর পাল্টা অভিযোগে ফের তপ্ত হয়ে উঠছে ভাঙড় এলাকা। আগামী বছর বিধানসভা নির্বাচন। আর তার আগে ফের ভাঙড় রাজনৈতিক উত্তেজনায় আর সংঘর্ষে টগবগ করে ফুটছে।

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন