Loading live market data...
Loading active stocks...
Connecting...

কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে ED-র তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার মামলায় ফের তোরজোর করে ময়দানে নেমেছে ইডি। শুক্রবার পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডেও একসঙ্গে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা ইডি। ঝাড়খণ্ডের ধানবাদ পশ্চিমবঙ্গের আসানসোল পুরুলিয়া কলকাতা সহ প্রায় ২০টির বেশি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারীরা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে কলকাতার সল্টলেকে নরেন্দ্র খারকা নামে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। কয়লা পাচার সংক্রান্ত মামলায় তাকে আগে দিল্লিতেও তলব করা হয়েছিল। এবার ফের ইডির নজরে সেই কয়লা ব্যবসায়ী। পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে কয়লা ব্যবসায়ী লালবাবুর সিং- এর বাড়ি ও অফিসে। তার ভাইয়ের একাধিক ঠিকানাতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সূত্রের খবর লাল বাবুদের খনি থেকে কয়লা তোলার ঠিকা রয়েছে। কয়লা রফতানিতে দুর্নীতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতি মিলেছে। তারপরেই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

সল্টলেক বাইপাস সংলগ্ন একটি আবাসনেও এদিন অভিযান চালিয়েছে। কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকার নাম উঠে এসেছিল শক্তিগড়ের এক কয়লা ব্যবসায়ীকে খুনের ঘটনায়। সম্প্রতি কয়লা ও বালি পাচার মামলা নিয়ে অ্যাক্টিভ মোডে চলে এসেছে ইডি। কলকাতার সল্টলেক বাইপাস সহ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়াতে ও এদিন তল্লাশি চালানো হয়। সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কয়লা মামলা সংক্রান্ত সকলের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ নথির সঙ্গে জিজ্ঞাসাবাদ ও চলছে। বাংলার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের ধনবাদ এবং পার্শ্ববর্তী এলাকায় মোট ১২ জায়গায়ও অভিযান  ইডির।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত