Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘সংবিধানে বর্ণিত নীতিগুলিকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ’, আম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া এক্সপোস্টে শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি লিখেছেন, একজন অতুলনীয় চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদান অমর। আমরা আমাদের গণতন্ত্রের পথপ্রদর্শক, আমাদের সংবিধানে বর্ণিত তাঁর আদর্শ এবং নীতিগুলিকে রক্ষা এবং শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গর্ব যে ডঃ বাবাসাহেব আম্বেদকর বাংলা আইনসভা থেকে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই অসাধারণ কাজের বিকাশে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জয় হিন্দ। জয় বাংলা।

কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে শনিবার পালন হবে সংহতি দিবস। সেখানে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও বিআর আম্বেদকরকে সম্মান জানাতে পারেন। শৈশব থেকেই জাত-পাত, বর্ণ বিদ্বেষ দেখেছেন বাবা সাহেব আম্বেদকর। দলিত হওয়ায় তাঁকে শোষণ সহ্য করতে হয়েছিল। সমাজের হতাশগ্রস্ত শ্রেণিকে সমাজের উপরের স্তরে পৌঁছনোর জন্য উৎসর্গ করেছিলেন নিজেকে।

বিআর আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এক্সপোস্টে তিনি লিখেছেন, বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণদিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদায় তাঁর কালজয়ী উত্তরাধিকার সংবিধান রক্ষায় আমার সংকল্পকে শক্তিশালী করবে। ভারতের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে অনুপ্রাণিত করে। তিনি বলেছেন, আম্বেদকর একজন আদর্শ। তিনি সমগ্র দেশকে পথ দেখিয়েছেন। তিনি আমাদের সংবিধান দিয়েছেন। তাই,আমরা তাঁকে স্মরণ করি। প্রতিটি ভারতীয়ের সংবিধান এখন হুমকির মুখে। ভারতের নাগরিকরা সংবিধানকে রক্ষা করেন

 

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর