বাংলাদেশের ঘটনার পর সতর্ক কলকাতা পুলিশ, সংবেদনশীল এলাকায় বাড়তি নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে অশান্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় সতর্ক কলকাতা পুলিশ। সংবেদনশীল সব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হোটেল , রেস্তোরাঁ ,গেস্ট হাউস সহ সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। শুক্রবার কলকাতা পুলিশের উদ্যোগে আলিপুর বডিগার্ড লাইনে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। তিনি বলেন, ২৫ শে ডিসেম্বর এবং বর্ষবরণের রাত আসন্ন। পার্ক স্ট্রিট সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে দিনের পাশাপাশি রাতের নজরদারি জোরদার করা হয়েছে।বর্ষবরণের রাতে অনেক গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলবে।

তাই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সল্টলেকে মেসিকাণ্ডের জেরে কলকাতা পুলিশ ইডেনে পরবর্তী টি-টোয়েন্টি(T -20  সহ সব ক্রিকেট ম্যাচে বাড়তি নজরদারির ব্যবস্থা করছে। সল্টলেক স্টেডিয়াম -এ পুলিশের যেসব বিষয় খামটি ছিল সেগুলো যাতে না থাকে সে কথা মাথায় রেখে কলকাতা পুলিশ এখন থেকে প্রস্তুতি নিচ্ছে,বলে জানান কলকাতার পুলিশ কমিশনার। বাংলাদেশের(Bangladesh) ঘটনার পরিপ্রেক্ষিতে শহরে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় ,সেদিকে কড়া নজরদারি রয়েছে কলকাতা পুলিশের।

ফোর্সের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। বাংলাদেশের মতো কোনো ঘটনা যাতে শহরের বুকে না ঘটে তার জন্য কলকাতা পুলিশ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মোটা পুলিশ অফিসারকে সমালোচনার মুখে পড়তে হয়। এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন কলকাতা পুলিশ শুধু অপরাধ দমনে সেরা নয় তার পাশাপাশি খেলাধুলাতেও যে পারদর্শী তার বড় প্রমাণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে পারফরম্যান্স।

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন