সিলেটে মাইকে ঘোষণা দিয়ে হিন্দু সাংবাদিকের বাড়িতে হামলা ইসলামি জঙ্গিদের, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু দাসকে নৃশংস খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মাইকে আগাম ঘোষণা দিয়েই সিলেটে হিন্দু সাংবাদিক সুশান্ত দাশগুপ্তের বাড়িতে হামলা চালাল ইসলামি জঙ্গিরা। বার বার খবর দেওয়া হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। কোনও ক্রমে পালিয়ে বেঁচে প্রাণে রক্ষা পেয়েছেন সুশান্তের মা ও বোন। পর পর হিন্দুদের উপরে হামলায় প্রশ্ন উঠেছে, ইউনূস সরকার কি দেশে দাঁড়ি-টুপিওয়ালাদের মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন।

অনুসন্ধানী সাংবাদিক হিসাবে পরিচিত সিলেটের হবিগঞ্জের চিরাকান্দির বাসিন্দা সুশান্ত দাশগুপ্ত। তিনি ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। শেখ হাসিনা জমানায় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির পর্দাফাঁস করে রাজরোষে পড়েছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁকে জেলে পুরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ২০২০ সালে জামিন পাওয়ার পরে প্রাণ ছেড়ে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমান ব্রিটেনে। দেশের বাড়িতে রয়ে যায় বৃ্দ্ধ মা ও বোন।

ইসলামি জঙ্গি শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুরে তাণ্ডব শুরু করেছে ইসলামি জঙ্গিরা। মূলত জসিমুদ্দিন রেহমানির আমসারুল্লাহ বাংলা টিম ও হিযবুত তাহরীর জঙ্গিরা গত কয়েকদিন ধরেই হিন্দু নিধনে ঝাঁপিয়ে পড়েছে। তারই অংশ হিসাবে হামলা চালানো হয় সুশান্ত দাশগুগুপ্তের বাড়িতে। শুক্রবার জুমা নমাজ শেষে মসজিদের মাইকে ঘোষণা দিয়েই ওই হামলা চালায় দাঁড়ি-টুপিওয়ালা ইসলামি জঙ্গিরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ইসলামি জঙ্গিরা সুশান্তের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। জিনিসপত্র ছুড়ে সব রাস্তায় ফেলছে। সাংবাদিক বি জাহানারা নুরি জানিয়েছেন, ইসলামি জঙ্গিরা চড়াও হওয়ার আগেই কোনও ক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছেন সুশান্তের বৃদ্ধা মা ও বোন।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের