বড়দিনে বিশেষ পরিষেবা! ২৫ ডিসেম্বর প্রথম ও শেষ মেট্রো কখন? নতুন নিয়ম পার্ক স্ট্রিট-ময়দানে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বড়দিনের আমেজে মেতে উঠবে শহরবাসী। আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট। রাত জাগবে শহরবাসী। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা কলকাতাকে। যাত্রী সুরক্ষায় থেমে নেই কলকাতা মেট্রোরেলও। প্রতিবছরের মতো এবারেও যাত্রীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ও বাড়তি যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি হিসেবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে  মেট্রোরেলের পক্ষ থেকে। ২৫ ডিসেম্বর কটায় প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়বে জেনে নিন। পার্ক স্ট্রিট-ময়দানের জন্য করা হয়েছে নতুন নিয়ম। জেনে নিন বিস্তারিত সব তথ্য ।

প্রথম মেট্রো ছাড়বে

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ০৬:৫০ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ০৬:৫০ মিনিটে (০৬:৫৪ মিনিটের পরিবর্তে)
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ০৬:৫৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ০৬:৫৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)

শেষ মেট্রো ছাড়বে
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত  রাত ২২:২৩ মিনিটে  (২১:২৮ মিনিটের পরিবর্তে)
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত  রাত ২২:২০ মিনিটে  (২১:৩৩ মিনিটের পরিবর্তে)
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত রাত ২২:৩০ মিনিটে  (২১:৪৩ মিনিটের পরিবর্তে)

আরও পড়ুন: ইস্তাম্বুলের কাছে বিমান দুর্ঘটনায় নিহত লিবিয়ার সেনাপ্রধান

মেট্রো সূত্রে খবর, ২৫ ডিসেম্বর যাত্রীরা কেবল গেট নং ২ (ময়দান এলাকার কাছে) এবং গেট নং ৩ (বাজার কলকাতা আউটলেটের কাছে) দিয়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যেতে পারবেন। গেট নং ১ (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নং ৫ (মেয়ো রোডের কাছে) এবং গেট নং ৬ (কাইড স্ট্রিটের কাছে) বড়দিনে শুধু বের হওয়ার জন্য খোলা থকবে। বড়দিনে ৪ নং গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে, ময়দান স্টেশনে প্রবেশ করা যাবে গেট নং ২ (জীবন দীপ বিল্ডিংয়ের কাছে) এবং গেট নং ৩ (কনক বিল্ডিংয়ের কাছে)। শুধুমাত্র বের হওয়ার জন্য ব্যবহার করা হবে গেট নং ১ (এলিয়ট পার্কের কাছে) ।

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে