ইস্তাম্বুলের কাছে বিমান দুর্ঘটনায় নিহত লিবিয়ার সেনাপ্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রয়াত লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লিবিয়ার সেনাপ্রধানের প্রাইভেট জেটটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় সেনাপ্রধান ছাড়াও মৃত্যু হয়েছে লিবিয়ার আরও চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্যের।

প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা একটি বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  এই ঘটনায় লিবিয়ার রাজনৈতিক ও সামরিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।  সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদর মৃত্যুকে একটি বড় জাতীয় ক্ষতি  হিসেবে উল্লেখ করা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়ার মতে, ফ্যালকন ৫০ বিজনেস জেট বিমানটি আঙ্কারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দক্ষিণে হাইমানা জেলায়  ভেঙে পরে।  তুরস্কের নিরাপত্তাবাহিনী অনুসন্ধান অভিযান শুরু করার পর কেসিক্কাভাক গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে বিমানের ধ্বংসাবশেষটি  পাওয়া যায়।

তুরস্কের প্রধানমন্ত্রী ঘটনাটিকে ‘মহাবিপর্যয়কর’ বলে উল্লেখ করে বলেন, “এই মহাবিপর্যয় দেশ, সেনাবাহিনী ও জনগণের জন্য এক বিরাট ক্ষতি। আমরা এমন সব মানুষকে হারিয়েছি, যাঁরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন এবং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জাতীয় অঙ্গীকারের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।” জেটটি স্থানীয় সময় রাত ৮:১০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। আনুমানিক রাত ৮:৫২ মিনিটে বিমানটির সঙ্গে রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  জরুরি ভিত্তিতে যোগাযোগ শুরু করা হলেও ফল মেলেলি।  একাধিক মিডিয়া ফুটেজে দেখা গিয়েছে,  বিমানটি যে জায়গা থেকে নিখোঁজ হয়ে যায় সেই এলাকার কাছে রাতের আকাশে হঠাৎ আলোর ঝলক দেখা যায়, এবং একটি ভিডিওতে দুর্ঘটনার সঠিক মুহূর্তগুলি দেখানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্সি কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান বলেছেন যে বিমানটি বৈদ্যুতিক ত্রুটির কথা  জানায় এবং জরুরি অবতরণের অনুরোধ করে।  দুর্ঘটনায় জেনারেল আল-হাদ্দাদ ছাড়াও নিহতদের মধ্যে ছিলেন স্থল বাহিনীর প্রধান আল-ফিতুরি ঘারিবিল; সামরিক উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাউই,  সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২