বেঁচে নেই ঢাকাই সিনেমার নায়ক রিয়াজ? কী জানাল তাঁর পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা তথা ঢাকাই সিনেমার নায়ক  রিয়াজের মৃত্যুসংবাদ নিয়ে তোলপাড় বাংলাদেশ। একাধিক অনলাইন প্ল্যাটফর্ম ও সমাজমাধ্যমে বুধবার (২৪ ডিসেম্বর) আচমকাই ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুসংবাদ। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। যদিও রাতে সব গুঞ্জনে জল ঢেলেছেন রিয়াজের স্ত্রী। এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সুস্থই রয়েছেন নায়ক।’

দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ। বঙ্গবন্ধু শেখ মুজিব আর মুক্তিযুদ্ধের একনিষ্ঠ ভক্ত হিসাবেও পরিচিত ছিলেন। গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরেই ইসলামি জঙ্গি এবং পাকিস্তান প্রেমী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি। প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান। যাতে ইসলামি জঙ্গিরা তাঁর হদিশ না পায় তার জন্য নিজের মোবাইল ফোনও বন্ধ করে দেন। অভিনয় জগতের কারও সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে এদিন তাঁর মৃত্যুর গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগী ও পরিচিতরা।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে রিয়াজের। টানা দুই যুগ ধরে ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। সিনেমাএর পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে মুক্তি পায় তাঁর অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের