দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ময়মনসিংহের হিন্দু যুবক দীপু দাসের নৃশংস খুন নিয়ে গর্জে উঠলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে খুন হওয়া হিন্দু যুবক দিপু দাসকে নিয়ে একটি শব্দও ব্যায় করেননি সে দেশের হিন্দু ক্রিকেটার লিটন দাস। চর্চা এড়াতে বিষয়টি  এড়িয়ে গিয়েছেন । তবে ময়মনসিংহের হিন্দু যুবককে নৃশংস খুন নিয়ে গর্জে উঠলেন বাংলাদেশের  সাকিব আল হাসান কিংবদন্তি অল রাউন্ডার সাকিব আল হাসান। তিনি  দীপু দাস ও ওসমান হাদির মৃত্যুর দুঃখ প্রকাশ করেছেন। বড়দিনে ফেসবুকে পোস্টের মাধ্যমে এই বিষয়ে তাঁর  উদ্বেগ প্রকাশ করেছেন।

জুলাই বিপ্লবের পর থেকে দেশ ছাড়া আওয়ামি লিগের হয়ে নির্বাচনে জেতা মাগুরা লোকসভার প্রাক্তন সদস্য । তিনি তাঁর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়ে লিখেছেন, ‘শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি? ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম। সবাইকে বড় দিনের শুভেচ্ছা।’

Shakib Al Hasan

 বাংলাদেশের ক্রিকেটার আরও লিখেছেন…

রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,
টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,
সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!
এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—
সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।
এই প্রসঙ্গে উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এক ফতোয়া জারি করে জানিয়েছেন বাংলাদেশের হয়ে আর কখনও খেলতে পারবেন না শাকিব আল আসান। তবে তিনি দেশের হয়ে খেলতে উদগ্রীব। শাকিবের সঙ্গে আসিফের বাগ্‌যুদ্ধ চলা পর এই ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো পর থেকেই ইউনূস সরকারের রোষানলে পড়েন শাকিব। শাকিবের সেই পোস্টের প্রেক্ষিতে আসিফ সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘এক জনকে পুনর্বাসন না করায় আপনারা আমাকে সহশ্র গালি দিয়েছেন। কিন্তু আমি ঠিক ছিলাম। একটা বিষয় অন্তত শেষ হল।’’
Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ