গোয়ায় পুলিশি হেফাজতে থাকাকালীন হাসনাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাসনাবাদ: ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। সেই পরিবারের পাশে এবার দাঁড়ালেন স্থানীয় বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। ওই পরিযায়ী শ্রমিক গত ১২ বছর ধরে গোয়ায় কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতেই তার বাড়িতে যান এবং মৃত দেবানন্দ সানা এর মা ও দিদির সাথে কথা বলেন এবং আর্থিক সাহায্য করেন। পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুরো বিষয়টি যাতে তদন্তে উঠে আসে তার জন্য মুখ্যমন্ত্রী সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দিয়ে আসেন বিধায়ক।হাসনাবাদ রামকৃষ্ণ পল্লীতে বাড়ি ওই পরিযায়ী শ্রমিকের।গোয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে হাসনাবাদ রামকৃষ্ণ পল্লীর বাসিন্দার দেবানন্দ সানার(Debanada Sana) ।

শুক্রবার তার কফিন বন্দী দেহ বাড়িতে আসে । শুধু পরিবার নয় এলাকার মানুষও শোকোস্তব্ধ হয়ে পড়ে । পরিবারের অভিযোগ ছিল,জীবনানন্দ শানাকে প্রথমে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর গোয়ার হাসপাতাল থেকে পরিবারকে ফোন করে বলা হয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ । তার দুদিন পরে সেই হাসপাতাল থেকেই ফোন করে বলা হয় দেবানন্দ সানার মৃত্যু হয়েছে।
এরপর প্রায় এক সপ্তাহ পর ময়না তদন্তের পর পরিবারের লোক দেহ ফিরে পায়।কিন্তু কেনই বা পুলিশ তাকে ধরেছিল আর কিভাবে তার মৃত্যু হয়েছিল পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশার মধ্যে তার পরিবার । তাঁরা এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। প্রশাসনের সহযোগিতায় ওই পরিবার পরিচয় শ্রমিকের মৃতদেহ পেয়েছে বলে স্বীকার করেছেন। তবে ওই পরিচয় শ্রমিকের কোন কার্ড করা ছিল না।

মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে স্থানীয় বিধায়ক ওই পরিবারকে আরো সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় (MLA Saptarshi Bandopadhay)অভিযোগ করেন বাংলা বিদ্বেষী মানুষজন বাংলায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে আক্রমণ করছে। হাসনাবাদের এই পরিচয় শ্রমিক সেন্টারিং এর কাজে গিয়ে সেখানে আক্রমণের শিকার হন। এরপর গোয়ার (Goa)পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং থানায় অকথ্য অত্যাচার করে বলে অভিযোগ। পরিস্থিতি শারীরিকভাবে খারাপ হলে তখন হাসপাতালে দেওয়া হয় সেখানেই ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত করে এবং ময়লা তদন্তের রিপোর্ট হাতে পেলে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ কি তা নিশ্চিত হওয়া যাবে বলে স্থানীয় বিধায়ক দাবি করেন।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ