হাইকোর্টে মুখ পোড়াল ইডি, জরুরি শুনানির আর্জি খারিজ প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি:হাইকোর্টে বড় ধাক্কা খেল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জরুরি শুনানির আবেদন নাকচ করে দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। এই শুনানি করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। ইডি আবেদন করেছিল জরুরী শুনানির জন্য।হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দিয়েছেন এই আবেদনের শুনানি হবে না হাইকোর্টে। এদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টে এই আবেদন নাকচ হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় এজেন্সি আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই একই আবেদন জানাতে চলেছে। কলকাতা পুলিশ তাদের তল্লাশি অভিযানে হস্তক্ষেপ করেছে বাধা দিয়েছে এই ঘটনায় তারা আদালতের হস্তক্ষেপ চাইছে এই আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে। কিন্তু সেখানে ধাক্কা খাওয়ার পর তারা একি নালিশ ও আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আগামী সোমবার।

ইতিমধ্যে ইডির পক্ষ থেকে এই আইপ্যাকের অফিসের(I-pac Office) তল্লাশির বিষয়ে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রের অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে অর্থ মন্ত্রণালয় থেকে সেই রিপোর্ট যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে।অন্যদিকে,তীব্র ঠাণ্ডায় কাঁপলেও রাজনীতির ময়দান উত্তপ্ত বঙ্গে। আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি শুরুই করতে পারলেন না হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার নির্ধারিত সময়ে মামলাটি উঠতেই হাইকোর্টের এজলাসে ব্যাপক চিৎকার চেঁচামেচি শুরু হয়। বিচারপতির অনুরোধ করা সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তারজেরে শুরু হল না শুনানি। আইপ্যাক নিয়ে ইডি তৃণমূলের মামলায় উঠতে উত্তেজনা শুরু হয়েছে। বাধ্য হয়ে এজলাস ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ। এর জেরে পিছিয়ে গেল মামলার শুনানি। আগামী ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি।জানা গিয়েছে, এদিন আইপ্যাক সংক্রান্ত মামলাটি দুপুরে ওঠে এজলাসে। মামলাটি উঠতেই ব্যাপক চিৎকার চেঁচামিচি শুরু হয়। বার বার শান্ত হওয়ার কথা বলা হলেও কেউ কান দেননি। ফলে বাধ্য হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও শুরু হতেই পারেনি সেটা। আদালতের কক্ষের মধ্যে আইনজীবীদের ব্যাপক ভিড় হয় ও গোলমাল শুরু হয়।ফলে পিছিয়ে গেল শুনানি। আগামী ১৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও তাঁর অফিসা হানা দেয় ইডি। তড়িঘড়ি সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নথি নিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। এই ঘটনার পরেই ইডি আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে। তাঁদের অভিযোগ, আই প্যাকের অফিসে তল্লাশি অভিযানে তাঁদের বাধা সৃষ্টি করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন জানাল ইডি । হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষ ইডিকে তাদের অভিযোগ সঠিকভাবে লিখে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইডির পক্ষ থেকে অভিযোগ আদালতে তাঁদের তল্লাশি চলাকালীন তথ্য সংগ্রহ করতে বাধা দেওয়া হয় এবং সেই তথ্য পাচার করার ঘটনা ঘটে। তল্লাশিতে সহযোগিতা না করা এবং বাধা দেওয়ার ঘটনায় আদালতের হস্তক্ষেপ দাবি করে ইডি। এদিকে, ইডি তল্লাশি নিয়ে আদালতে গিয়েছে তৃণমূলও। ইডির অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছে রাজ্য়ের শাসকদল। দলীয় তথ্য লুঠের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই মামলার শুনানির জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। 

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী