‘গুন্ডামির কাছে মাথা নত করি না ‘, ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোপ গ্রিনল্যান্ড হস্তান্তরে রাজি না হলে কড়া শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাঁর বিরুদ্ধে সরব হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ভয় দেখিয়ে বা দাদাগিরি করে ইউরোপকে মাথা নত করানো যাবে না। আটলান্টিকের দুই প্রান্তের মধ্যে উত্তেজনা যাতে না বাড়ে সেই লক্ষ্যে যখন ইউরোপের একাধিক নেতা সংযত সুরে কথা বলছেন তখন ম্যাক্রো কঠোর অবস্থানই তুলে ধরলেন।

দাভোসে ম্যাক্রো বলেন, ফ্রান্স ও ইউরোপ কখনোই ‘শক্তির জোরে চাপিয়ে দেওয়া নিয়ম’ নীরবে মেনে নেবে না। তাঁর মতে,তা করলে ইউরোপ ধীরে ধীরে পরাধীনতার দিকে এগিয়ে যাবে। বিশ্ব রাজনীতি নীতিহীনতার পথে হাঁটলেও ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা এবং আইনের শাসনের প্রশ্নে আপস করবে না। এই বার্তাই দেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ম্যাক্রো স্পষ্ট করে বলেন, “গুন্ডামির বদলে সন্মান, বর্বরতার বদলে আইনের শাসনই আমাদের পথ।”

আরও পড়ুন: দাভোসে ট্রাম্পের নৈশভোজে ভারতের ৭ সিইও, কেন ডাক পেলেন তাঁরা?

বক্তৃতার সময় মাক্রোর চোখে ছিল এভিয়েটর সানগ্লাস। এলিসি প্রাসাদ জানিয়েছে, চোখের রক্তনালী ফেটে যাওয়ায় চোখকে রক্ষা করতে এই চশমা পড়তে হচ্ছে তাঁকে। উল্লেখ্য, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তারপরেই দাভোসে এমন তীব্র প্রতিক্রিয়া জানালেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে কূটনৈতিক রীতিনীতি উপেক্ষা করে মাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প। সেই বার্তায় গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার উদ্দেশ্য এবং জি ৭ বৈঠকের প্রস্তাবের কথাও ছিল। এর আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, গ্রিনল্যান্ড প্রশ্নে সায় না দিলে ফ্রান্সসহ ইউরোপীয় মিত্রদের পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে শুল্ক বসবে। এই পদক্ষেপকে ইউরোপীয় শক্তিধর দেশগুলির একাংশ সরাসরি ‘ব্ল্যাকমেইল’ বলেই দেখছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান