দাভোসে ট্রাম্পের নৈশভোজে ভারতের ৭ সিইও, কেন ডাক পেলেন তাঁরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক সম্মেলন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (WEF) ২০২৬। ১৯ জানুয়ারি শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ‘আ স্পিরিট অফ ডায়ালগ’ থিমকে সামনে রেখে এবছর দাভোসে বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য,বিনিয়োগের সম্ভবনা এবং নতুন বৈশ্বিক অংশীদারীত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হতে চলেছে। এই মঞ্চে উপস্থিত হয়েছেন বিশ্বের ১৩০ টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা,নীতিনির্ধারক ও প্রায় ৮৫০ জন শীর্ষ কর্পোরেট সিইও মোট প্রায় ৩ হাজার প্রতিনিধি।

এই সম্মেলনের ফাঁকে বিশেষ গুরুত্ব পাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক নৈশভোজ। বিশ্বজুড়ে শিল্প ও বাণিজ্য জগতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই নৈশভোজে অংশ নিতে চলেছেন ভারতের ৭ জন বিশিষ্ট সিইও। তাঁদের উপস্থিতি আন্তর্জাতিক অর্থনৈতিক পরিসরে ভারতের কর্পোরেট শক্তির ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরেছে।

আরও পড়ুন: বাল্ব চুরি, জুতো পরে বিছানায় লাফালাফি, আগ্রার হোমস্টে-তে তরুণ পর্যটকদের তাণ্ডবের ভিডিও ভাইরাল

এই নৈশভোজে যোগ দেবেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, মাহিন্দ্রা গ্রূপের গ্রূপ সিইও অনিশ শাহ,ইনফোসিসের সিইও সলিল পারেখ, উইপ্রো সিইও শ্রীনি পালিয়া,ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তল, বাজাজ ফিনসার্ভ এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব বাজাজ এবং জুবাইল্যান্ট ভারতীয়া গ্রূপের প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি হরি এস ভারতীয়া।

বিশেষজ্ঞদের মতে, এই নৈশভোজে বাণিজ্যনীতি,বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা এবং নীতি সংস্কার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি, H -1B ভিসা সংক্রান্ত নিয়ম এবং ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে কোন পথে এগোবে, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।সব মিলিয়ে দাভোসে এই বৈঠক ভারতের কর্পোরেট মহলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু