মদ্যপ অবস্থায় হস্টেলে আসায় বকুনি! অপমানে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বি-টেকের দ্বিতীয় বর্ষের ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! শুক্রবার গভীর রাতে নলেজ পার্ক-৩ সি-তে অবস্থিত একটি হস্টেলের ফ্লোর ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় বর্ষের এক বি-টেকের ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলে থাকা বাকি ছাত্রদের মধ্যে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।  

জানা গিয়েছে, নিহত ছাত্রের নাম উদিত সোনি তিনি ঝাঁসির বাসিন্দা। উদিত তাঁর বন্ধুদের সঙ্গে মদ্যপান করে গভীর রাতে হস্টেলে ফেরে বলে অভিযোগ উঠেছে। হস্টেল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে। শিক্ষার্থীর অবস্থা দেখে এবং হোস্টেলের নিয়ম লঙ্ঘনের জন্য তাকে বকুনি দেওয়া হয়। তারপরেই অপমানে ছাত্র চরম  সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে ছাত্র যখন মদ্যপ অবস্থায় হস্টেলে আসে সেই সময়ের একটি ভিডিও রেকর্ড করে কর্তৃপক্ষ। তা পাঠানো হয়  উদিত সোনির বাবা বিজয় সোনির কাছে।  ভিডিওটি পাওয়ার পর, উদিতের বাবা  তাঁকে ফোনে  বকুনি দেন । তাঁকে সাবধান করে বলেন যে, কলেজ থেকে তার নাম কেটে দেওয়া হবে এবং তাকে বাড়িতে ফিরিয়ে  দেওয়া হবে।

আরও পড়ুন: বিয়েতে ৭০ জন সহকর্মীকে আমন্ত্রণ! এলেন মাত্র একজন, হতাশ হয়ে চাকরি ছাড়লেন তরুণী

পুলিশ জানিয়েছে এই ঘটনাতে অপমানিত হয় ওই ছাত্র। ঘটনার কিছুক্ষণ পরেই, ছাত্রটি হস্টেল ভবনের চতুর্থ তলা থেকে ঝাঁপ দেয় বলে অভিযোগ।  তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু   পৌঁছানোর  সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত ডিসিপি সুধীর কুমার জানিয়েছেন,  “২৩ জানুয়ারী, রাত ১১ টার দিকে, আমরা ছাত্রটির আত্মহত্যার খবর পাই। তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। আমরা তাকে যারা চিনত তাদের জিজ্ঞাসাবাদ করছি। আমরা প্রতিটি দিক থেকে মামলাটি দেখছি এবং তদন্ত চলছে।”  

মৃতের বন্ধু হর্ষিত বলেন, হোস্টেল কর্তৃপক্ষ উদিতকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, যা তাকে দুঃখ দিয়েছে এবং সে আত্মহত্যা করেছে। এক বন্ধু বলেন, "হোস্টেল বন্ধ হওয়ার সময় রাত ১০টা, এবং আমরা রাত ৯টায় ফিরে এসেছি। এরপর, হোস্টেল অপারেটর তাকে জরিমানা করে এবং তার বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ আনে। উদিত জরিমানা পরিশোধ করে, যা ছিল ১০,০০০ টাকা ছিল এবং তারা তার বাড়িতে ফোন করে, যা তার বাবাকে ক্ষুব্ধ করে। এরপর হস্টেল কর্মীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সে কিছুটা হতাশ হয়ে পড়ে এবং  ছাদ থেকে ঝাঁপ দেয়।" 

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের