বিয়েতে ৭০ জন সহকর্মীকে আমন্ত্রণ! এলেন মাত্র একজন, হতাশ হয়ে চাকরি ছাড়লেন তরুণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথাতেই বলে অফিসের সহকর্মীরা কখনও কাছের হয় না। বন্ধুত্ব এবং বাস্তব জীবনের সম্পর্কের মধ্যে সেও পার্থক্য ফের একবার স্পষ্টভাবে ফুটে উঠল। বিয়ে মানে আনন্দের অনুষ্ঠান। সেখানে কাছে মানুষদেরই আমন্ত্রণ করা হয়। সেই তালিকায় থাকে স্কুল জীবন থেকে শুরু করে অফিসের বন্ধুরা। চিনের এক তরুণী তাঁর নতুন জীবন শুরুর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর অফিসের সহকর্মীদের। বিয়েতে সহকর্মীদের কাছ থেকে স্নেহ এবং সমর্থন আশা করেছিলেন। কিন্তু তরুণীর কিন্তু সেই বিশ্বাস ভেঙে যায়। এই একক ঘটনাটি কেবল তাকে মানসিকভাবে আঘাত করেনি বরং তাকে চাকরি ছাড়তেও বাধ্য করেছে।

চিনের একজন তরুণীর গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা মানুষের মনকে গভীর ভাবে নাড়া দিয়েছে। তিনি গত পাঁচ বছর ধরে একই কোম্পানিতে কাজ করছিলেন এবং বিশ্বাস করতেন যে তাঁর সহকর্মীরা তাঁকে ভালোবাসেন এবং সম্পর্ক খুব কাছের। সেই মতই কাছের মানুষ ভেবে বিয়ের আমন্ত্রণপত্র ২ মাস আগে থেকে পাঠানো হয়েছিল। বিয়ের প্রস্তুতির সময়, তিনি প্রথমে কেবল তাঁর ঘনিষ্ঠ অফিসের বন্ধুদেরই আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। তবে পরে তিনি ভাবেন কিছু লোককে আমন্ত্রণ জানানো এবং বাকিদের তালিকা থেকে বাদ দেওয়া অফিসের মধ্যে ভুল বোঝাবুঝি ও খারাপ লাগা তৈরি করতে পারে। তাই তিনি প্রায় দুই মাস আগে মহিলা তাঁর টিমের প্রায় ৭০ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। তাছাড়া, তিনি বিয়ের আগে বেশ কয়েকজন অফিস সহকর্মীকে উপহারও দিয়েছিলেন। কিন্তু বিয়ের দিন যা ঘটেছিল তা তাতে তরুণী একেবারে ভেঙে পড়েন। ৭০ জনের মধ্যে, কেবলমাত্র একজন সহকর্মী, যে তার জুনিয়র কেবল বিয়েতে উপস্থিত ছিলেন। এটাই তাঁকে মানসিক ভাবে আঘাত করে।

আরও পড়ুন: QR কোড স্ক্যান করলেই চলবে ভিডিও! ভারতে এল ফুজিফিল্মের হাইব্রিড ক্যামেরা , থাকছে আরও ফিচার…

জানা গিয়েছে,  কনে বিয়েতে তাঁর  অফিসের সহকর্মীদের জন্য ছয়টি বড় টেবিল বুক করেছিলেন, কিন্তু সবগুলোই খালি ছিল। কেউ না আসার কারণে প্রচুর খাবারও নষ্ট হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি তার পরিবার এবং শ্বশুরবাড়ির সামনে গভীরভাবে লজ্জিত বোধ করেছিলেন। এই ঘটনা তাকে গভীরভাবে  মর্মাহত  করেছিল। তিনি অনুভব করেছিলেন যে পাঁচ বছর ধরে যাদের  সঙ্গে  তিনি কাজ করেছেন তারা  তাঁর অনুভূতির কথা কেউ ভাবেনি। সম্পর্ক শুরু অফিসেই ছিল। এই ঘটনার পর বিয়ের পরের দিনেই তরুণী অফিসে গিয়ে তৎক্ষণাৎ পদত্যাগ করেন। এই খবর সামনে সার পর এই  প্রশ্ন উঠেছে যে,  অফিসের সম্পর্কগুলি কি সত্যিই বন্ধুত্বের হয়? 

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের