হৃদয়বিদারক দৃশ্য! শহিদ জওয়ান বাবার মুখাগ্নি এক বছরের সন্তানের, চোখে জল সেনা আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা কি হয় তা বোঝার ক্ষমতা হয়নি, পায়নি ভালোবাসাও। তারও এই সমস্ত কিছু প্রাপ্য ছিল কিন্তু তা আর ভাগ্যে জুটল কই। জীবনে বাবার ভূমিকা ঠিক কি তা বুঝে ওঠার আগেই বাবার মুখাগ্নি করল হতভাগ্য এক বছরের সন্তান। হারাল জীবনের সবচেয়ে বড় সম্পদকে।  

জম্মু ও কাশ্মীরে এক মর্মান্তিক দুর্ঘটনায়, ভাদেরওয়া-তাম্বা  জাতীয় সড়কে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। তাতেই শহিদ হন ভারতীয় সেনার ১০ জন জওয়ান। তাঁদের মধ্যেই ছিলেন  হাপুর জেলার হাফিজপুর থানা এলাকার ভাটেল গ্রামের বাসিন্দা রিঙ্কল বালিয়ান। তিনি এক বছর আগেই হয়েছেন বাবা। সন্তানসুখ  আর পেলেন না। বাবাকে হারাল তাঁর এক বছরের সন্তান।  রিকাল বালিয়ানের মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পূর্ণ মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হয়। তার এক বছরের ছেলে শেষকৃত্য সম্পন্ন করে।  

আরও পড়ুন: ১ থেকে ৫০ লিখতে না পারায় ৪ বছরের একরত্তিকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটি ছিল রিঙ্কলের এক বছরের ছেলে তার বাবার চিতায় আগুন দিয়েছিল। একরত্তি শিশুটি বুঝতেই পারেনি যে সে তাঁর জীবন থেকে কোন অমূল্য জিনিস হারিয়ে ফেলছে। এক বছরের সন্তানকে জওয়ানের পরিবারের সদস্যরা কোলে নিয়ে বাবার মুখাগ্নি করান। সেই সময়েই কিছু না বুঝলেও শিশুটি অসহ্যভাবে কেঁদে চলেছল। এই হৃদয়বিদারক দৃশ্য সেখানে উপস্থিয় কর্মকর্তা এবং বাকিদের হৃদয়কে নাড়া দিয়েছিল। হাপুর কালেক্টর অভিষেক পান্ডেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই দৃশ্য দেখে তাঁর চোখে জল এসে যায়। কেউ এই ঘটনায় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। গ্রামবাসী, আত্মীয়স্বজন এবং কর্মকর্তারা সকলেই দেশের জন্য নিজের জীবন বলিদান দেওয়া শহিদ জওয়ান  রিঙ্কেল বালিয়ানের প্রতি শ্রদ্ধা জানান। 

 

 

 

 

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত