১ থেকে ৫০ লিখতে না পারায় ৪ বছরের একরত্তিকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনভদ্র : কথা এখনও স্পষ্ট নয়। অক্ষর সবে শিখতে শুরু করেছে বছর ৪-র শিশুটি। বাবার কথা মত ১-৫০ বলতে না পারায় প্রাণ হারাতে হল তাকে। বাবার হাতে শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার খেরাটিয়া গ্রামে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবা কৃষ্ণ জয়সওয়ালকে।

জানা গিয়েছে, কৃষ্ণ ও তার স্ত্রী বেসরকারি সংস্থায় কাজ করেন। গত বুধবার স্ত্রী কাজে গেলেও কৃষ্ণ যায়নি। বাড়িতে ১ বছরের মেয়েকে নিয়ে পড়াতে বসেছিলেন। একরত্তি মেয়ের সদ্য অক্ষক জ্ঞান হয়েছে। আস্তে আস্তে শিখছে সব। বাবা তাকে ১-৫০ লিখতে দিয়েছিল। ছোট্ট মেয়েটি লেখাও শুরু করেছিল। কিন্তু মাঝপথে গুলিয়ে যায় সব। ভুল করে ফেলে। ১-৫০ লিখতে গিয়ে ভুল করার মাশুল দিতে হল প্রাণ দিয়ে। মেয়ে লেখায় ভুল কেরেছে দেখে রাগের চোটে মেয়েকে মারতে শুরু করে কৃষ্ণ জয়সওয়াল। মারের চোটে মাথায় আঘাত লাগে একরত্তির জ্ঞান হারিয়ে ফেলে সে। শিশুটির মা ঘরে ঢুকে দেখে মেয়ে পড়ে রয়েছে, শরীরে কোনও সাড় নেই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

মেয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশে খবর দেয় শিশুটির মা। পুলিশের কাছে বিষয়টি জানান। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। মায়ের অভিযোগ পেয়ে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। কেন মেয়েকে মারধর করেছেন, সেই বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি