হাতে লাঠি ,কাঁধে ব্যাগ নিয়ে ৪০ ফুট উপরে কদম গাছের ডালে বসে যুবক, হইচই শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: হাতে লাঠি ,কাঁধে ব্যাগ নিয়ে চল্লিশ ফুট উপরে কদম গাছে ডালে বসে যুবক । খাবারের প্রলোভন দিয়ে নামানো হয় যুবককে।নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এক অদ্ভুত ঘটনায় তাজ্জব এলাকাবাসী । কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় চল্লিশ ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে। তবে ওই যুবক গাছে কখন উঠেছেন জানেন না কেউ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ,সোমবার সকালে ঘুম থেকে উঠে গাছের নিচে একটি জামা পরে থাকতে দেখেন ।

পরে উপরে তাকিয়ে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তাঁরা। স্থানীয়রা যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হলে , শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামেন।

এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল বাহিনীর কর্মীরা যুবক কদম গাছ থেকে চল্লিশ ফুট উপর থেকে নিচে নামায় স্বস্তি ফিরে পান। দীর্ঘক্ষণ ধরে ওই যুবককে নিচে নামিয়ে নিয়ে আসা নিয়ে যে টানটান উত্তেজনা পর্ব ছিল তার অবসান ঘটে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ