চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরীক্ষাকেন্দ্রের বাইরে জল-কলম রাজনীতি, কী ঘটল সিউড়ির স্কুলে…

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি : শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে চলছে পরীক্ষা। সোমবার সকালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষাকেন্দ্রের বাইরেও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন তৃণমূল ও বিজেপি সমর্থকরা। পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিলেন তাঁরা। পরীক্ষার্থীদের নিয়েও রাজনীতি করতে দেখা গেল সিউড়ির এক স্কুলে। কারা পড়ুয়াদের হাতে জল ও কলম তুলে দেবে, তাই নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়।

রাজ্যের একাধিক স্কুলের বাইরে পুলিশ, তৃণমূল সমর্থক এবং বিজেপি সমর্থকরা হাজির হয়েছিলেন। তাঁদের হাতে জল, কলম, গোলাপ তুলে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে সোমবার সিউড়ির এক গার্লস স্কুলের বাইরে বিজেপি ও তৃণমূলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রথমে কী নিয়ে সমস্যা বোঝা না গেলেও জানা যায়, পরীক্ষার্থীদের হাতে কলম ও জল তুলে দেওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীদের নিয়ে রাজনীতি শুরু হয়েছে।  বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়াদের কথা চিন্তা করেই জল, কলম দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছে তাঁদের জন্য আশীর্বাদ। 

২ ফেব্রুয়ারি থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। এবার পরীক্ষা দেবে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ