মাধ্যমিক পরীক্ষা দিতে কেউ আত্মীয়র বাড়িতে থেকে কেউ বা ভোরবেলা রওনা দিচ্ছেন

Share:

নিজের প্রতিনিধি, বসিরহাট: সীমান্ত থেকে সুন্দরবনের দুর্গম এলাকায় আগে থাকতে কেউ আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে, আবার কেউ সকালবেলায় বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন মাধ্যমিক পরীক্ষা।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট(Bashirhat) মহকুমার মোট আট হাজার ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এবার ।৩৬২ টি মেন সেন্টার এবং ৩৬৩ টি সাব সেন্টারে জীবনের বড়ো পরীক্ষা তথা মাধ্যমিক পরিক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রীরা।সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা বাংলার প্রথম বিভাগ সকাল এগারো টা থেকে শুরু তার আগে নদী ও স্থলপথে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব মাধ্যমিক সেন্টারে গিয়ে নির্দিষ্ট সময়ে তারা তাদের রোল নাম্বার নাম দেখে নির্দিষ্ট জায়গায় বসার জন্য আগে পরীক্ষা কেন্দ্রে হাজির হন।

বসিরহাট মহকুমায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি রয়েছে প্রশাসনের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। অপরদিকে,মাধ্যমিক পরীক্ষার জন্য পথে নেমেছে পুরসভার ‘পরীক্ষা বন্ধু'(Parikha Bandhu)। খোলা হয়েছে বেশ কয়েকটি সহায়তা কেন্দ্র।হাবড়া পুরসভার ট্রাফিক কর্মীদের ‘পরীক্ষা বন্ধু’পোশাক পরিয়ে যান নিয়ন্ত্রণ করানো হচ্ছে পরীক্ষার কদিন। এছাড়া সাতটি পরীক্ষা কেন্দ্রের পাশে সহায়তা কেন্দ্র ও যশোর রোডে তিনটি সহায়তা কেন্দ্র করা হয়েছে হাবড়া পুরসভার তরফে।

এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টোটো ও অটো পরিষেবা পরীক্ষার কদিন ফ্রি থাকছে বলে জানান পুরপ্রধান।হাবড়া থানার(Habra P.S.) ট্রাফিক বিভাগের তরফেও যশোর রোডে তিনটি সহায়তা কেন্দ্র করা হয়েছে যান নিয়ন্ত্রণের জন্য। পরীক্ষা কেন্দ্রের সামনেও সোমবার পরীক্ষার প্রথম দিন দেখা গেল ‘পরীক্ষা বন্ধুদের’ । জীবনের বড় পরীক্ষা দিতে যাতে কোন রকম সমস্যা না হয় সে কারণেই পুরসভার তরফে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ