চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে ভোট শুরু হতে না হতেই ফের খুন হিন্দু যুবক, উদ্ধার গলা কাটা দেহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কিছুতেই থামছে না বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন। নির্বাচনের ঠিক আগের দিন ফের খুন  করা হয়েছে   ২৮ বছর বয়সী এক হিন্দু যুবককে।  বাংলাদেশের মৌলভী বাজারে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে।  মৃতের নাম রতন সাহাকার। জানা গিয়েছে তিনি চাম্পা এলাকার একটি চা-বাগানে কাজ করতেন ।

যে হিন্দু যুবকের দেহ উদ্ধার হয়েছে  তাঁর হাত-পা বাঁধা অবস্থায় ছিল। শরীর ছিল একাধিক গভীর ক্ষত।  যুবকের সহকর্মীরা অভিযোগ করেছেন, পরিকল্পিত ভাবে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তবে ভোটের আবহে বাংলাদেশে হিন্দু খুনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির দোকানে তাঁকে খুন করে সাটার বন্ধ করে দিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতিরা। সেই ঘটনার পর ফের খুন হলেন এক হিন্দু যুবক। 

আরও পড়ুন: সিলেটে প্রিসাইডিং অফিসারকে মারধর, সিরাজগঞ্জে আগুন লাগানো হল জামায়াত নেতার বাড়িতে

উল্লেখ্য,  নিশ্ছিদ্র নিরাপত্তার বেস্টনিতেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি চলছে গণভোটও। অর্থা‍ৎ প্রতি ভোটার দুটি করে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণের সময়সীমা। তবে ওই সময়ের মধ্যে যারা ভোটের লাইনে দাঁড়াবেন তাঁদের সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগকে বাদ দিয়ে হওয়া আজকের ভোটে কত শতাংশ ভোটার অংশ নেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।  তার আগে হিন্দু খুনের ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ