সিলেটে প্রিসাইডিং অফিসারকে মারধর, সিরাজগঞ্জে আগুন লাগানো হল জামায়াত নেতার বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও তাঁর দলকে ছাড়াই বাংলাদেশে শুরু হয়েছে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার বেস্টনিতেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি চলছে গণভোটও। ভোট শুরু হওয়ার আগে থেকেই হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। মারধরের অভিযোগ উঠেছে সিলেটের এক প্রিসাইডিং কর্মকর্তাকে। অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জামায়াতের এক নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রার্থীর এক এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়েছে। বুধবার রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী কেন্দ্রে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আটটার দিকে সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানতে পাড়ার পরেই বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুগামীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় বাংলাদেশে ২৯৯ সংসদীয় আসনে শুরু ভোটগ্রহণ

অন্যদিকে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে কেএম হারুন অর রশিদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কেএম হারুন অর রশিদ সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের লোকজন পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ভয়ানক এই ঘটনার সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে ঘুমিয়ে ছিলেন বলেও খবর। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দ্রুত জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ বলেন, ‘নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে।’ সব মিলিয়ে ভোটের আগে থেকেই বাংলাদেশ জুড়ে বেড়েছে উত্তাপ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা