পাকিস্তানের পঞ্জাবে ৮ মাসে পুলিশের গুলিতে খতম ৯০০ জন, কাঠগড়ায় প্রশাসন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাকিস্তান-এর পঞ্জাব প্রদেশে গত আট মাসে পুলিশের হাতে ভয়াবহ সংখ্যক হত্যাকাণ্ডের তথ্য সামনে এসেছে। দেশটির শীর্ষ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান (এইচআরসিপি) জানিয়েছে, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে অন্তত ৯২৪ জন সন্দেহভাজনকে হত্যা করেছে পঞ্জাব পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, সংগঠিত ও বড় অপরাধ দমনের অজুহাতে ২০২৫ সালের এপ্রিল মাসে পাঞ্জাবে গঠন করা হয় ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি)। কিন্তু ওই বাহিনী গঠনের পর থেকেই একের পর এক ‘এনকাউন্টার’-এর ঘটনা ঘটে। রিপোর্ট অনুযায়ী, সিসিডি গঠনের পর অন্তত ৬৭০টি এনকাউন্টারে ৯২৪ জন সন্দেহভাজন প্রাণ হারিয়েছেন, যা কার্যত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলেই দাবি মানবাধিকার সংগঠনের।

আরও পড়ুন: অশনিসংকেত, আলিয়ায় সেলিমের ভাষণ বয়কট পড়ুয়াদের একাংশের

এই ভয়াবহতার একটি উদাহরণ উঠে এসেছে দক্ষিণ পঞ্জাবের বাহাওয়ালপুর শহর থেকে। গত নভেম্বর মাসে জুবাইদা বিবির পরিবারের পাঁচ সদস্য এই এনকাউন্টারের শিকার হন। জুবাইদা জানান, সিসিডির সশস্ত্র পুলিশ সদস্যরা তাদের বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, গয়না এমনকি মেয়ের যৌতুকের টাকাও লুট করে নেয়। পাশাপাশি তাঁর তিন ছেলে ও দুই জামাতাকে তুলে নিয়ে যাওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যেই পঞ্জাবের বিভিন্ন জেলায় পুলিশ এনকাউন্টারে নিহত হয়। নিহতরা হলেন- ইমরান (২৫), ইরফান (২৩), আদনান (১৮) এবং জুবাইদার দুই জামাতা।

জুবাইদার অভিযোগ, আদালতে মামলা দায়ের করার পর পুলিশ তাঁকে হুমকি দেয়-মামলা না তুললে পরিবারের বাকি সদস্যদেরও খুন করা হবে। তাঁর স্বামী আবদুল জব্বার জোর দিয়ে বলেন, তাঁদের ছেলেদের কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না। এইচআরসিপি মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে, পঞ্জাবের সিসিডি আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ-এর অধীনেই এই সিসিডি গঠন করা হয়েছে। তিনি তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ-এর কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর ভাইঝি।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী