অশনিসংকেত, আলিয়ায় সেলিমের ভাষণ বয়কট পড়ুয়াদের একাংশের

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কি সত্যিই বিরক্ত হয়ে পড়েছিলেন? আলিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার পর সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়-এর পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল-সামাজিক সাম্য, গণতন্ত্র এবং সংখ্যালঘুদের অধিকার। সেই অনুষ্ঠানেই বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি-ও।

অনুষ্ঠান শুরু হলেও পরিস্থিতি দ্রুত বদলে যায়। মঞ্চে মহম্মদ সেলিম বক্তব্য রাখতে উঠতেই একাংশ পড়ুয়া প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করেন। কার্যত তাঁর বক্তব্য বয়কট করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সেলিমের বিরক্তি প্রকাশ পায় বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। মঞ্চে উঠেই তিনি মন্তব্য করেন, “পরে এলে বোধহয় ভাল হত।” প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই তিনি ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুন: পুজো দিতে গিয়ে হুড়োহুড়ি! পুনে দুর্গে পদপিষ্ট মহিলা শিশু সহ একাধিক

পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা সরাসরি আক্রমণ শানান শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তাঁর বক্তব্য, আগে তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কথা বলতে দেওয়া হত না। এখন তাঁদের প্রভাব কিছুটা কমেছে বলেই তিনি অন্তত বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। তবে তাঁর অভিযোগ, গণতন্ত্রে বিশ্বাস নেই এমন মানসিকতাই এই বয়কটের পেছনে কাজ করেছে।

ভোটের আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ে এসে রাজনৈতিক প্রচার করছেন কি না-এই প্রশ্নের জবাবে মহম্মদ সেলিম স্পষ্ট করে জানান, তিনি কোনও ভোটমুখী বক্তব্য রাখেননি। তাঁর কথায়, আলোচনার বিষয় ছিল ওবিসি, ওয়াকফ, এসআইআর এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমস্যা। এই ঘটনার পর ক্যাম্পাস রাজনীতি, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা