বিটি রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ২, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: উত্তর ২৪ পরগনার পানিহাটির ধানকল মোড় সংলগ্ন বিটি রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি বাসের মধ্যে রেষারেষি চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে এক বাস রাস্তার ধারে থাকা দুই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর ওই বাসটি সামনে থাকা একটি বাইক ও একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়।

দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জন। আহত হন অন্তত চার জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিটি রোডে জমায়েত করে প্রতিবাদ জানাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন: মালদহ সীমান্তে অনুপ্রবেশের ভয়, কাঁটাতার বসানোর আর্জি গ্রামবাসীদের

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাস দুটির চালকের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার পর ফের একবার ব্যস্ত বিটি রোডে বেপরোয়া বাস চালানো ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়