এই মুহূর্তে

মালদহ সীমান্তে অনুপ্রবেশের ভয়, কাঁটাতার বসানোর আর্জি গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, মালদা: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঘিরে উদ্বেগ বাড়তে শুরু করেছে। বিশেষ করে যেসব এলাকায় এখনও কাঁটাতারের ফেন্সিং হয়নি, সেখানে আতঙ্কের আবহ তৈরি হয়। সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সাম্প্রতিক বাংলাদেশ-এর সাধারণ নির্বাচনের পর ফের নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। নির্বাচনে জামাত-ই ইসলামির প্রভাব বাড়তেই সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে মালদহতে আতঙ্ক ছড়িয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনে জামাত-ই ইসলামি ৭৭টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে একাধিক আসন রয়েছে ভারতের মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার ঠিক ওপারে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সবকটি আসনে জামাত সমর্থিত প্রার্থীদের জয় ভারতীয় গোয়েন্দা মহলে উদ্বেগ বাড়িয়েছে। গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কট্টরপন্থী শক্তির উত্থানের সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় নাশকতা বা মৌলবাদী কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। সেই কারণেই মালদহ সীমান্তে নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের পঞ্জাবে ৮ মাসে পুলিশের গুলিতে খতম ৯০০ জন, কাঠগড়ায় প্রশাসন

মালদহ জেলার প্রায় ১৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে এখনও প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই ফেন্সিংয়ের কাজ আটকে রয়েছে। এর ফলে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রামপঞ্চায়েতের ডাল্লা, চড়নতলা, ভূতডাঙা, পার্বতীডাঙা-সহ একাধিক গ্রামের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। শুধু হবিবপুর নয়, বৈষ্ণবনগর ও ওল্ড মালদা ব্লকের সীমান্তবর্তী গ্রামগুলিতেও একই ছবি।

স্থানীয়দের অভিযোগ, অনেক সময় কৃষকের ছদ্মবেশে কাঁটাতারহীন পথ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। গত এক মাসে হবিবপুর এলাকা থেকেই ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি এক দালালকে আটক করে পুলিশ, যিনি টাকার বিনিময়ে অনুপ্রবেশে সাহায্য করছিলেন। এই পরিস্থিতিতে সীমান্তবাসীদের একটাই দাবি-যত দ্রুত সম্ভব কাঁটাতার বসানো হোক। গ্রামবাসীদের কথায়, “নিরাপদে থাকতে চাই, প্রয়োজনে জমি দিতেও আমরা রাজি।” এদিকে এই নিরাপত্তা ইস্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল সীমান্ত পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে, যদিও তৃণমূল সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ