আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জয়েন্টে সফল পরীক্ষার্থীদের সম্বর্ধনা দিল অ্যালেন কেরিয়ার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  সদ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ঘোষিত JEE-Main ২০২৬-এর ফলাফল। রাজ্য ও দেশের পরীক্ষার্থী পেয়েছেন সফলতা তবে জানুয়ারি সেশনের ফলাফলে অ্যালেন কলকাতার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই ফলাফলে উচ্ছ্বসিত অ্যালেন কলকাতা সেন্টারের প্রধান দেবাশিস সান্যাল। 

দেবাশিস সান্যাল বলেছেন, অ্যালেনের কলকাতা ব্রাঞ্চের  শিক্ষার্থী নীলাঙ্কন মণ্ডল ৯৯.৯৩৭৭২২৮ পারসেন্টাইল  পেয়েছে। একইভাবে, তনভি ঝুনঝুনওয়ালা পেয়েছে ৯৯.৯০ পারসেন্টাইল। তনভি গত দুই বছর ধরে অ্যালেন কলকাতার নিয়মিত ক্লাসরুম শিক্ষার্থী। তিনি আরও জানান, অ্যালেন কলকাতার মোট ৩৬ জন পড়ুয়া ৯৯ পারসেন্টাইল বা তার বেশি স্কোর করেছে এবং ৮৫ জন পড়ুয়া ৯৫ পারসেন্টাইল বা তার বেশি নম্বর  পেয়েছে।  অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের সিইও নীতিন কুকরেজা জানিয়েছেন,  সারা দেশে মোট ১২ জন পরীক্ষার্থী সামগ্রিকভাবে ১০০ পারসেন্টাইল পেয়ছে যার মধ্যে ৮ জনই অ্যালেনের শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন রাজ্যে ঘোষিত ১৮ জন স্টেট টপার অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের ছাত্রছাত্রী।

আরও পড়ুন: ‘আমরা সব ভাষাকেই সম্মান করি’, ভাষা দিবসে বার্তা মমতার

তিনি আরও জানিয়েছেন, অ্যালেন কোটার ক্লাসরুম শিক্ষার্থী কবীর ছিল্লার ৩০০-এর মধ্যে ৩০০ নম্বর  পেয়েছেন। পাশাপাশি অর্ণব গৌতম, শুভম কুমার, ভাবেশ পাত্র, অনয় জৈন, নিময় পুরোহিত এবং চিরঞ্জীব কর ১০০ পারসেন্টাইল স্কোর করেছে। অ্যালেন অনলাইন রেকর্ডেড ও টেস্ট সিরিজ কোর্সের শিক্ষার্থী শ্রেয়স মিশ্রও ১০০ পারসেন্টাইল পেয়েছে। ঘোষিত ১৮ জন স্টেট টপারের সকলেই অ্যালেনের শিক্ষার্থী। এঁদের মধ্যে রয়েছেন রাজস্থান, বিহার, গুজরাট, হরিয়ানা, ওডিশা, দিল্লি-এনসিআর, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড়, অসম, পুদুচেরি, সিকিম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এবং মিজোরামের পড়ুয়ারা। ফলাফলের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে এ বছরও অ্যালেন তাদের ফলাফল দেশের অন্যতম শীর্ষ কেরিয়ার ইন্সটিটিউট হয়ে উঠেছে। 

Published by:

Share Link:

More Releted News:

১৫ মে থেকে CBSE ক্লাস ১০-এর দ্বিতীয় বোর্ড পরীক্ষা, জানুন সম্পূর্ণ সূচি

আপনার গ্র্যাচুইটি পেতে ১ বছর না ৫ বছর? চাকরির ধরন অনুযায়ী নিয়ম জেনে নিন

ডিগ্রি ছাড়াই ১৯ বছরের তরুণীকে মোটা টাকার মাইনে দিয়ে চাকরি দিল BMW

C-TET পাশ করলেই মিলবে উচ্চ বেতনের চাকরি, জানুন বিস্তারিত

পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ে নিয়োগ, বছরে ৬ লক্ষ টাকা বেতন, জানুন খুঁটিনাটি

মাধ্যমিক পাশেই রেলের চাকরি! ১১ হাজারেরও বেশি শূন্যপদ, জানুন খুঁটিনাটি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ