ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল দুনিয়ায় আরও এক ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা পৌঁছে গেল ১০ কোটিতে। এর ফলে তিনিই বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা ও একমাত্র রাজনৈতিক নেতা, যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা  ১০০ মিলিয়ন অতিক্রম করল। 

২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। গত এক দশকে তাঁর অ্যাকাউন্ট শুধু রাজনৈতিক বার্তা নয়, সরকারি কর্মসূচি, আন্তর্জাতিক সফর, জনসংযোগ ও ব্যক্তিগত মুহূর্তের ঝলক দেখানোর একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। বিশ্বনেতাদের মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়া উপস্থিতি এখন সবচেয়ে বেশি আলোচিত ও প্রভাবশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ‘মা তোমাকে ভালোবাসি, ভাইয়ের যত্ন নিও’, বার্তা পাঠিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ইউটিউবার

পরিসংখ্যান বলছে, ইনস্টাগ্রামে রাষ্ট্রনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদি। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাঁর ফলোয়ার্স প্রায় ৪ কোটি ৩২ লক্ষ। অর্থাৎ ট্রাম্পের তুলনায় দ্বিগুণেরও বেশি অনুসারী রয়েছে মোদির। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং পঞ্চম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই দিক থেকে প্রধানমন্ত্রী অনেকটাই এগিয়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তুলনায় মোদির ফলোয়ার্স কয়েক গুণ বেশি। সব মিলিয়ে, ডিজিটাল রাজনীতির ময়দানেও যে নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে অনন্য নজির গড়লেন, তা বলাই বাহুল্য।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের