‘মা তোমাকে ভালোবাসি, ভাইয়ের যত্ন নিও’, বার্তা পাঠিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ইউটিউবার

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়াশোনার পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাতেন। তিনি যে এমন সিদ্ধান্ত নেবেন ভাবতে পারেননি কেউ।  গত সোমবার তেলেঙ্গানার হায়দরাবাদে তার ভাড়া বাড়িতে ২১ বছর বয়সী  ইউটিউবার এবং বিজ্ঞানের ছাত্রী বোনু কোমালিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যার ঠিক আগে  তিনি তাঁর মাকে “আমি তোমাকে অনেক ভালোবাসি” বলে মেসেজ করেছিলেন। মাকে এই বার্তা পাঠানোর পরেই চরম সিদ্ধান্ত নেন। 

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা কোমালি, হায়দ্রাবাদের একটি বেসরকারি কলেজে বিএসসি করার সময় প্রায় ১১ মাস ধরে একটি অ্যাপার্টমেন্টে একা থাকতেন। তিনি ইউটিউবে  জীবনযাত্রা এবং ব্যক্তিগত ভিডিও তৈরি করতেন এবং পোস্ট করতেন। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে কোমালি তার মা, বি সত্য ভারলক্ষ্মী, যিনি কুয়েতে কর্মরত ছিলেন, তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। যেখানে লেখা ছিল “আমি তোমাকে অনেক ভালোবাসি মা” এবং তাঁর ছোট ভাইয়ের যত্ন  নেওয়ার কথা বলেছিলেন।  পরে  তরুণীর ফোনটি বন্ধ হয়ে যায়।  বারবার কল করার পরও সাড়া না পেয়ে  বোনু কোমালির মা তার এক বন্ধুকে খবর দেন, যিনি বিকেলে ফ্ল্যাটে ছুটে যান। পুলিশ কর্তা সিএইচ ভেঙ্কান্না বলেন, “বিকাল ৩টার দিকে, বারবার ধাক্কা দেওয়ার পরেও কোনও সাড়া না পেয়ে, আমরা দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানে  ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।” ঘটনাস্থলের কাছে একটি সিঁড়ি এবং একটি শাড়ি পাওয়া  গিয়েছে। 

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে মন্ত্রিসভার বৈঠক, কী নিয়ে আলোচনা?

পুলিশ কর্তা  জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে দীর্ঘ সম্পর্কের বিরোধের কারণে মানসিক যন্ত্রণার ইঙ্গিত পাওয়া  মিলেছেন।”  পুলিশের মতে, কোমালির ২৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সহকর্মী ইউটিউবারের সঙ্গে তিন বছরের সম্পর্ক  ছিল, কিন্তু দুজনের বিচ্ছেদের কথা চলছিল।  পুলিশ জানিয়েছে, কোমালি প্রায় ছয় মাস আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশ সন্দেহজনক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং সম্পূর্ণ পরিস্থিতি বোঝার জন্য প্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ মামলাটি তদন্ত করছে ফোন রেকর্ড, টেক্সট এবং বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের  সঙ্গে কথা বলা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ। 

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ