চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ খোদ বিএলও-র নাম, চাঞ্চল্য শিবপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তালিকা তৈরির দায়িত্ব তাঁর কাঁধে, অথচ চূড়ান্ত ভোটার তালিকায় নেই নিজেরই নাম। শিবপুরে এক বিএলও-র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকা সংশোধনের কাজে দিনরাত এক করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করেছেন তিনি। নতুন ভোটার অন্তর্ভুক্তি থেকে শুরু করে পুরনো ভুল সংশোধন সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, সেই বুথ লেভেল অফিসারের নিজের নামই বাদ পড়েছে।

ঘটনাটি ১৭২ নম্বর শিবপুর বিধানসভার ৭৬ নম্বর পার্টের। সংশ্লিষ্ট বিএলও নবীন চন্দ্র সাধুখার পেশায় সরকারি স্কুলশিক্ষক। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় নাম রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও অকারণে তাঁর নাম মুছে দেওয়া হয়েছে। নবীনবাবুর কথায়, “নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পুরনো ওবিসি সার্টিফিকেট, আধার সবই দিয়েছি। মোট ১৩টি গ্রহণযোগ্য নথির মধ্যে তিন ধরনের কাগজ জমা করেছি। তবু তালিকায় দেখলাম আমার নাম ‘ডিলিট’ করা হয়েছে।”

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই মাঠে নামল তৃণমূল, বুথ–ওয়ার্ডে নজরদারির নির্দেশ

তিনি আরও দাবি করেন, একই ভোটার পার্টে তাঁর মতো আরও ৩৪ জনের নাম বাদ গিয়েছে। নবীনবাবু জানান, ১৯৮৭ সাল থেকে তিনি কলকাতার বাসিন্দা। ২০০২ সালে কাজের প্রয়োজনে বাইরে থাকলেও তাঁর স্থায়ী ঠিকানা কখনও বদলায়নি। “সব তথ্য ও কাগজপত্র জমা দিয়েছি,” বলেন তিনি।

জেলা নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিষয়টি পরে ঠিক হয়ে যাবে। কিন্তু চূড়ান্ত তালিকায়ও নাম না থাকায় শেষ পর্যন্ত তিনি ফের ফর্ম ৬ জমা দিয়েছেন এবং সংশোধনের অপেক্ষায় রয়েছেন। নবীনবাবুর আক্ষেপ, “এতদিন অন্যদের পরিচয় যাচাই করেছি। আজ নিজের পরিচয়টাই প্রমাণ করতে হচ্ছে।” প্রশাসনের দাবি, সমস্ত কাজ নিয়ম মেনেই করা হয়েছে। তবে যিনি ভোটার তালিকা তৈরির সঙ্গে যুক্ত, তাঁর নামই যদি তালিকায় না থাকে তাহলে দায়ভার কার, সেই প্রশ্ন উঠছেই।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য