‘৯ ঘন্টার শিফট শেষ’, লোকো পাইলটের সিদ্ধান্তে তিন ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হোক বা বেসরকারি, অধিকাংশ অফিসে ৮-৯ ঘণ্টার কাজের শিফট থাকে। তবে অনেক ক্ষেত্রেই এই সময়সীমা পার হয়ে যায়। অনেকে অফিসে দিনে ১০-১২ ঘণ্টাও কাজ করতে হয়। যদিও এটা একেবারেই শ্রম আইনের বিরুদ্ধে। আর এই কাজের সময় নিয়েই ঘটেছে অদ্ভুত ঘটনা। বিহারে একটি ট্রেনের লোকো পাইলট সিদ্ধান্তে হতবাঁক হয়ে গিয়েছেন রেলযাত্রীরা। কারণ ওই ট্রেনের লোকো পাইলট জানান তাঁর কাজের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে তাই তিনি আর ট্রেন চালাবেন না। তাঁর এই সিদ্ধান্তের কারণে অপ্রত্যাশিতভাবে ট্রেনটি থেমে যায়। দীর্ঘ সময় যাত্রী সহ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। 

৯ ঘন্টার শিফট শেষ করার পর, চালক রেলের নিয়ম মানতে অস্বীকার করলেই বাধে যত বিপত্তি। বুধবার ট্রেন চালকের এই সিদ্ধান্তের ফলে বিহারের কিষাণগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে পড়েন শতাধিক যাত্রী। তাঁরা কি করবেন সেই ভেবেই বিভ্রান্ত এবং হতাশ হয়ে পড়েন। মালদা থেকে শিলিগুড়িগামী ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (DEMU) ট্রেনটি (৭৫৭১৯) দুপুর ২ টো ৫২ মিনিটে ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। কিন্তু তারপর ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে, প্রায় তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল। চালক তাঁর উর্ধতন কর্মকর্তাদের জানান যে তাঁর কাজের সময় শেষ হয়ে গিয়েছে এবং তিনি নির্ধারিত সীমার বেশি ট্রেন চালাতে পারবেন না।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ধর্না নিয়ে কপালে ভাঁজ বঙ্গ–বিজেপির, বিকল্প পথ খুঁজতে বৈঠক

ভারতীয় রেলওয়ের নির্দেশিকা অনুযায়ী, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য একজন লোকো পাইলট টানা ৯-১০ ঘন্টা কাজ করতে পারেন। এই নিয়ম উল্লেখ করে, ওই ট্রেনের চালক প্রয়োজনীয় বিশ্রাম ছাড়া ট্রেনটি চালিয়ে যেতে চাননি। চালকের সিদ্ধান্তে সমস্যায় পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। দীর্ঘ বিলম্বের কারণে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে করতে অনেক যাত্রী বিরক্ত হয়ে পড়েন।

 

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব