দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর ধর্না নিয়ে কপালে ভাঁজ বঙ্গ–বিজেপির, বিকল্প পথ খুঁজতে বৈঠক

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন। আগামীকাল শুক্রবার মেট্রো চ্যানেলে দুপুর ২টো নাগাদ ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে হাজির হবেন বিপুল পরিমাণ বৈধ ভোটার। যাদের নাম কেটে দেওয়া হয়েছে এবং যাদের নাম এখনও বিচারাধীন। আর এই ধর্না নিয়েই কপালে ভাঁজ পড়েছে বঙ্গ–বিজেপির।

এদিকে মুখ্যমন্ত্রীর এই ধর্না জনগণের কাছে বার্তা দেবে যে, বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথ উদ্যোগে নাম কেটে গিয়েছে বৈধ ভোটারদের। আর মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতেই খোদ প্রশাসনিক প্রধান ধর্নায় বসেছেন। এটা আর কেউ করেনি। অর্থাৎ মানুষের কথা কেউ ভাবেনি। বিজেপি তো মানুষের কথা একেবারেই ভাবেনি। বরং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এসআইআর নিয়ে সুর চড়িয়েছে। বিধানসভা নির্বাচনের মরশুমে এই বার্তা গেলে বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী। এটা বুঝতে পেরেই বঙ্গ–বিজেপির কর্তারা চাপে পড়ে গিয়েছেন। আর তাই এই ইস্যুতে বৈঠক করতে চলেছেন তাঁরা বলে সূত্রের খবর।

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। আর এখন এটাই রাজ্য–রাজনীতির সবথেকে সরগরম করা ঘটনা।

তাছাড়া বঙ্গ–বিজেপি এই পরিস্থিতিতে পড়ে আপাতত স্ট্র‌্যাটেজি নিয়েছে মুখে চাপে পড়ার কথা স্বীকার করবে না। বরং তৃণমূল ভয় পেয়ে এই কাজ করেছে বলবে। অথচ চাপ এতটাই বেড়েছে যে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। নামপ্রকাশে অনিচ্ছুক বঙ্গ–বিজেপির এক রাজ্য নেতা বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর একটা ইমেজ তো আছেই। সেটা বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি করে প্রাসঙ্গিক। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর একটা বড় অংশের মানুষকে বোঝানো হয়েছে নাম বাদের ক্ষেত্রে দায়ী বিজেপি। তার উপর মুখ্যমন্ত্রীর ধর্না নিঃসন্দেহে একটা চাপের বিষয়। তাই একটা বৈঠকও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌

Published by:

Share Link:

More Releted News:

বুথ কেন্দ্রে ভোট পড়ল এক ইভিএমে, গাড়িতে অন্য ইভিএম! সেক্টর অফিসারের বিরুদ্ধে ভোটযন্ত্র বদলের অভিযোগ

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ