Loading live market data...
Loading active stocks...
Connecting...

রসগোল্লা ছাড়াও জিআই স্বীকৃতি আছে বঙ্গের এই শিল্পের

রসগোল্লা ছাড়াও পশ্চিমবঙ্গের আরও এমন অনেক জিনিস আছে যা জিআই স্বীকৃতি পেয়েছে। কী কী জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা ও ওড়িশার রসগোল্লার জিআই স্বীকৃতির লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে গিয়েছে কলকাতাই। কিন্তু এই রসগোল্লা ছাড়াও পশ্চিমবঙ্গের আরও এমন অনেক জিনিস আছে যা জিআই স্বীকৃতি পেয়েছে। কী কী জেনে নিন। পশ্চিমবঙ্গের বিখ্যাত দার্জিলিং চা ২০০৫ সালে সর্ব প্রথম জিআই স্বীকৃতি পায়।

নকশি কাঁথাঃ পশ্চিমবঙ্গের যে যে শিল্পগুলি জিআই স্বীকৃতি পেয়েছে তার মধ্যে প্রথম হল নকশি কাঁথা। সূক্ষ্ম সুতোর কাজে নানা পশু পাখি, ফুল-ফল এমনকী জীবনবৃত্তান্তের নানা গল্প ফুটে ওঠে এই নকশি কাঁথায়। বীরভূমের বহু জায়গায় এই শিল্প দেখা যায়। ২০০৮ সালে জিআই স্বীকৃতি পায় বাংলার এই শিল্প। আজও কলকাতার নানা শীতকালীন মেলায় পাওয়া যায় এই নকশি কাঁথা। 

তুলাইপাঞ্জি চালঃ বিভিন্ন শিল্পের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের তুলাইপাঞ্জি চালো কিন্তু জিআই স্বীকৃতি প্রাপ্ত। স্বাদে গন্ধে অতুলনীয় এই চাল আমাদের সবারি বড় পছন্দের। ২০১৭ সালে এই বিশেষ ধরণের চালকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। 

বাঁকুড়ার ঘোড়াঃ বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা শিল্প দেশব্যাপী বিখ্যাত। ছোট থেকে বড় সব মাপের এবং সব রকমের দামের পোড়ামাটির এই ঘোড়া  প্রসিদ্ধ। কাউকে উপহার দেওয়ার জন্যও নানা আকারের এই টেরাকোটা শিল্প অন্যতম উপায়। ২০১৮ সালে জিআই স্বীকৃতি পায় বাঁকুড়ার টেরাকোটা শিল্প। 

মাদুরকাঠিঃ বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মাদুর। পুরানো দিনে মা-ঠাকুমাদের সমস্ত গোপন তথ্য জানত দক্ষিণের খলা বারান্দা আর ওই এক ফালি মাদুর। গরমের দুপুরে একটা মাদুর পেতে আরামের ঘুম এসবই ছিল একটা সময়ের জীবনযাত্রা। সময়ের সঙ্গে পরিবর্তন এলেও মাদুর শিল্প আজও তার মত করে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা এই শিল্পের আঁতুড়ঘর। মেদিনিপুরের  বিভিন্ন জায়গায় মাদুর তৈরি হয়। মুলত বাড়ির মহিলারাই এই শিল্পের সঙ্গে জড়িয়ে। তাঁদের হাতে তৈরি মাদুরের  নানা নকশা দেখার মত। ২০১৮ সালে এই মাদুর শিল্পকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। 

শান্তিনিকেতনী চর্মজাত শিল্পঃ ২০০৭ সালে শান্তিনিকেতনের এই শিল্পকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। রবি ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনের এই প্রান্তিক এলাকার মানুষদের রুজি রুটির ব্যবস্থা করতেই সুদূর জাভা থেকে বাটিকের নক্সা নিয়ে আসা, কিংবা পুরানো কাপড়ের ব্যবহার করে খেশের বিখ্যাত জিনিস উৎপাদন করা অথবা বীজের নানা গয়না তৈরি শুরু হয়েছিল। এক কথায় বলতে গেলে এই শিল্পের পাশাপাশি শান্তিনিকেতনের চর্মজাত শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। চামড়ার তৈরি নানা প্রকারের ব্যাগ, পর্যটকদের মুল আকর্ষণের কেন্দ্রবিন্দু। 

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার