চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইনফ্লুয়েন্সার থেকে ভোটের ময়দানে, বিধানসভা ভোটে প্রথমবার প্রার্থী হয়েই নজর কাড়লেন ঋতুপর্ণা

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঋতুপর্ণা আঢ্য। রাজনীতির পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিচিত মুখ। ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে, পাশাপাশি নিজেকে ‘বিজনেস ওম্যান’ হিসেবেও পরিচয় দেন তিনি।

১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর জন্ম ঋতুপর্ণার। বনগাঁতেই তাঁর বেড়ে ওঠা। তিনি বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরিবার থেকেই রাজনীতির সঙ্গে তাঁর গভীর পরিচয়। বাবা শঙ্কর আঢ্য এবং মা জ্যোৎস্না আঢ্য- দু’জনেই উত্তর ২৪ পরগনার রাজনীতিতে সুপরিচিত এবং বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদে দায়িত্ব সামলেছেন। ফলে ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশের মধ্যেই বড় হয়েছেন ঋতুপর্ণা।রাজনৈতিক জীবনের শুরু অবশ্য তৃণমূলের হাত ধরে নয়। প্রথমে কংগ্রেসের প্রার্থী হিসেবে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। পরে তৃণমূলে যোগ দেন এবং বর্তমানে বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে তাঁর পরিবারকে ঘিরে একাধিক বিতর্কও সামনে এসেছে। বিভিন্ন তদন্তকারী সংস্থার মামলায় তাঁর বাবা শঙ্কর আঢ্যর নাম জড়িয়েছে এবং তাঁকে জেল হেফাজতেও থাকতে হয়েছে। রেশন দুর্নীতি মামলার তদন্তে ঋতুপর্ণাকেও নজরদারিতে রাখা হয়েছিল। এছাড়াও বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাঁর মা জ্যোৎস্না আঢ্যকে ঘিরেও তদন্ত হয়েছিল, সেই সূত্রে ঋতুপর্ণাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এসব বিতর্কের মধ্যেও নিজের রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চান ঋতুপর্ণা। বনগাঁ দক্ষিণ থেকে প্রার্থী হওয়ার পর তিনি বিজেপিকে পরাজিত করার অঙ্গীকার করেছেন। এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা উন্নত করতে বনগাঁয় একটি বড় হাসপাতাল তৈরির স্বপ্নও দেখছেন তিনি। এখন দেখার, ভোটের ময়দানে বনগাঁর মানুষ তাঁর ওপর কতটা আস্থা রাখেন।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ