আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আটা মেখে ফ্রিজে রেখে দেন দীর্ঘদিন? জানুন কী সমস্যা হতে পারে

নিজস্ব প্রতিনিধিঃ আধুনিক জীবনে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাস্ততা। পরের দিন মর্নিং শিফট থাকলে রাতের বেলাতেই সমস্ত কাজ সেরে রাখা একমাত্র উপায় সময় বাঁচানোর জন্য। আর এই সময় বাঁচাতে গিয়েই আমরা রান্না করে খাবার ফ্রিজে তুলে রেখে দিই। সঙ্গে আটা মেখে রেখে দিই বেশ কিছুদিনের জন্য। এতে সময় ও শ্রম দুটোই বাঁচে। কিন্তু বেশিদিন ফ্রিজে মাখা আটা রেখে দিলে হতে পারে নানা সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন কখনই কোনও একটি পাত্রে মেখে রাখা আটা উন্মুক্ত অবস্থায় ফ্রিজে রেখে দেবেন না। এতে আটার উপরে জীবাণু বিস্তার ঘটাতে পারে। তাই এয়ার টাইট কন্টেনার, কিংবা ফয়েলে মুড়ে রেখে দিন। অবশ্যই আটা মাখার সময় তাতে জলের পরিমাণ কম দেবেন এতে আটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।  

বেশ কিছুদিন আটা মেখে রেখে দেওয়ার পর যখন ফ্রিজ থেকে বের করেন লক্ষ্য করবেন এতে কালো দাগ হয়ে যায়। তা রোধ করার জন্য মাখা আটায় সামান্য তেল বা ঘি মাখিয়ে রাখুন। এই সমস্যা থেকে মুক্তি পাবেন। 

বিশেষজ্ঞরা আরও বলছেন যে দীর্ঘদিন এভাবে রেখে দেওয়া খাবার শরীরে নানা রোগের জন্ম দেয়। তাই ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে কোনও খাবার না খাওয়াই ভালো বিশেষ করে মাখা আটা। 

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ