‘উন্নয়ন নিয়ে আমায় জ্ঞান দেবেন না ‘, চন্দ্রকোনার সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা : উন্নয়ন কীভাবে করতে হবে, তা নিয়ে জ্ঞান দিতে হবে না। তিনি রাজ্যের উন্নয়ন করেন। চন্দ্রকোনায় একাধিক কাজ হয়েছে। কয়েকটি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে। চন্দ্রকোনার সভা থেকে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেছেন, বিজেপির কথা ভোটারদের নাম কাটা হচ্ছে। মহিলা, সংখ্যালঘু, তপসিলিদের নাম বাদ দেওয়া হচ্ছে। আলু নিয়ে রাজনীতি না করার বার্তা দিলেন তিনি। বলেছেন, বিজেপি নেতারা যারা ব্যবসা করছেন করুন, কিন্তু গরিবদের পেটে লাথি মারবেন না। আলু নিয়ে রাজনীতি নয়। আলুচাষীরা ক্ষতিপূরণ চাইলে তৃণমূল দেবে। তৃণমূলকে ভোট দেওয়ার কথা বললেন তিনি। বিজেপির কথায় দুনিয়া চলছে। তৃণমূলনেত্রী বললেন, প্রার্থী কে হয়েছে ভুলে যান। ২৯৪ কেন্দ্রে তিনি নিজেই প্রার্থী। বিজেপির কথায়, বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে লোক এনে নাম ঢোকানো হচ্ছে। সোমবার ৩০ হাজার নাম জমা পড়েছে কমিশনে। তাঁরা কেউ বাংলার ভোটার নয়। বাংলার মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে। গণতন্ত্র কেড়ে নেওয়ার কাজ চলছে। এসআইআর মানে সর্বনাশ। বিজেপির কথায় নাম কাটা হচ্ছে বলে ফের সোচ্চার হয়েছেন তিনি। তাঁর কথায়, তৃণমূল এখন সমুদ্র। কেউ কিছু করতে পারবে না। বাংলাকে তুলে দিতে চায় বিজেপি। 

আসন্ন বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী করেছে সূর্যকান্ত দোলইকে। এদিন তাঁর সমর্থনেই সভা করলেন তিনি। সকলকে কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। চাষীদের শস্য বিমা রয়েছে, ৩০ শতাংশ কোল্ড স্টোরেজ করে দেওয়া হয়েছে। কোনও কোনও বিজেপি নেতা চক্রান্ত করছেন বলেও অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর