রিজেন্ট পার্কের পর তালসারিতেও FIR দায়ের রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কার, সঙ্গে প্রসেনজিৎ

এরপর মাঝরাতে থানা থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা এই ঘটনায় একটি FIR দায়ের করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু এখনও অভিনেতার মৃত্যুর রহস্য ভেদ হয়নি। গত ২৯ মার্চ তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন রাহুল। যেখানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং করছিলেন তিনি। জানা যায়, সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রকে বাঁচাতে গিয়েই ডুবে মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে। যাই হোক, রাহুলের মৃত্যুতে উঠে এসেছে অনেক প্রশ্ন! যেহেতু পশ্চিমবঙ্গ-ওড়িশার মধ্যবর্তীতে অবস্থিত তালসারি সমুদ্র সৈকত, সেই কারণে ওড়িশা পুলিশও জানিয়েছেন, অনুমতি নিয়ে সেদিন শুটিং হয়নি ‘ভোলে বাবা পার করেগা’-র। রাহুলের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ গোটা টলিউড। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন টলিপাড়ার সিংহভাগ তারকা। সরব গিয়েছেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। গতকাল টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ প্ল্যাকার্ড হাতে কলকাতার রাজপথে মিছিলে নেমে ছিলেন তারকারা।

প্রতিবাদ শেষে রাত ১১ টা নাগাদ তালসারি থানায় পৌঁছন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক টলিউড অভিভাবক। এরপর মাঝরাতে থানা থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা এই ঘটনায় একটি FIR দায়ের করেছেন। বিস্তারিত অনলাইনে পাওয়া যাবে। শুধু তাই নয়, গতকাল শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে প্রিয়াঙ্কাকে আগলে রেখেছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। একই দিনে কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফ থেকেও প্রযোজনা সংস্থা

‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর করা হয়। যে প্রযোজনা সংস্থার অধীনে রয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকটি। সেই শুটিং করতে গিয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। জানা গিয়েছে, FIR-এ ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় এবং পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিত, অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন তাঁরা, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সেই কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। আরও অভিযোগ, রাহুলের মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরেও অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন। যাই হোক, এখন প্রশ্ন ঠিক কী ভাবে অভিনেতার মৃত্যু হল? কেন ঘটল? তা নিয়ে এখন পূর্ণাঙ্গ তদন্তের দাবিতেই পুলিশে দ্বারস্থ হয়েছেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা এবং টলিউডের একাংশ।

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর