চিন্নাস্বামীতে ডেভিড ঝড়, টিম গেমে ধোনিহীন চেন্নাইকে হারাল আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রবিবার (৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২৫০ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই রান তাড়া করতে নেমে শুরুতে দাপট দেখাতে শুরু করে করে সিএসকে। তবে উইকেটও পড়তে থাকে। এটা ছিল ধোনিকে ছাড়া সিএসকের তৃতীয় ম্যাচ। লড়াই করেও হল না মান রক্ষা। টানা তৃতীয় ম্যাচে হারল সিএসকে। সঞ্জু, আয়ুষ, ঋতুরাজ গায়কোয়াড়রা। ২০৯ রানে থেমে যায় সিএসকের লড়াই।  

রবিবারেও ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। মাত্র ৫ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। সঞ্জুকে ফেরান জ্যাকব ডাফি। ঋতুরাজ গায়কোয়াড়কেও ফেরান জ্যাকব, পরপর দুই উইকেট নেন তিনি। আয়ুষ মাত্রে মাত্র ১ রান করে ফেরেন। ভুবনেশ্বর কুমারের বলে  আউট হন আয়ুষ। এক ওভারে দুটি উইকেট নেন ক্রুনাল পাণ্ড্যে। সরফরাজ খান ও কার্ত্তিক শর্মাকে ফেরান তিনি। এদিন সরফরাজ খানই একমাত্র অর্ধশতরান করেছেন। ভালো খেলছিলেন শিবম দুবে তবে তাঁকেও ফেরান অভিনন্দন সিং। ক্যাচ নেন জিতেশ শর্মা।  প্রশান্ত বীরকে আউট করেন ভুবনেশ্বর কুমার। ২৯ বলে ৪৩ রান করেন প্রশান্ত বীর।  জেমি ওভারটনকে আউট করেন  সুয়শ শর্মা। 

 ঘরের মাঠে রাজার মতোই ব্যাট করেন  বিরাট কোহলি-ফিল সল্ট-দেবদত্ত পাড়িক্কল-রজত পাতিদাররা। তাণ্ডব চালান টিম ডেভিড।  এদিন খলিল আহমেদ বাদে চেন্নাইয়ের সব বোলারই বেধড়ক ঠ্যাঙানি খেয়েছেন। ওভার পিছু ১২ থেকে ১৫ রান দিয়েছেন।  এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওপেনিং করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন বিরাট কোহলি ও ফিল সল্ট। পঞ্চম ওভারে বল করতে এসে বিপজ্জনক বিরাটকে থামান অংশুল কম্বোজ। ১৮ বলে ২৮ রান করে ফেরেন কোহলি। তবে তার আগেই নিজের এক রেকর্ড ভাঙেন। এতদিন পঞ্জাবের বিরুদ্ধে ১,১৫৯ রান ছিল আইপিএলে যে কোনও দলের বিপক্ষে বিরাটের সর্বোচ্চ রান। এদিন ২৮ রানের সুবাদে চেন্নাইয়ের বিরুদ্ধে ১,১৭৪ রানের মালিক হলেন কোহলি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সল্ট ও দেবদত্ত পাড়িক্কল চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একসময়ে মনে হচ্ছিল অনায়াসে অর্ধশতরান পেয়ে যাবেন সল্ট। তবে তা হয়নি। ১১তম ওভারে সল্টকে (৪৪) ফিরিয়ে ৫৬ রানের পার্টনারশিপ ভাঙেন শিবম দুবে।

চার নম্বরে ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন দেবদত্ত-ও। ১১.১ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় বেঙ্গালুরু। পাড়িক্কল ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৩.৫ ওভারে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় বেঙ্গালুরু। ১৫ তম ওভারে বল করতে এসে পাড়িক্কলকে (৫০) সাজঘরে পাঠান জেমি ওভারটন। সেই সঙ্গে চেন্নাই শিবিরে স্বস্তি এনে দেন। পাড়িক্কাল ফেরার পর বেঙ্গালুরুর রানের গতি শ্লথ হয়ে পড়তে দেননি বেঙ্গালুরুর অধিনায়ক রজত ও পাঁচ নম্বরে নামা টিম ডেভিড। ১৭তম ওভারে নূর আহমদের বলে পর পর তিন ছক্কা হাঁকান ডেভিড। ১৭.৪ ওভারে ২০০ রানের গণ্ডি টপকে যায় আরসিবি। ১৯ তম ওভারে জেমি ওভারটনের বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অসি ব্যাটার। ওই ওভারে চার ছক্কা ও এক বাউন্ডারির সাহায্যে ৩০ রান তোলেন ডেভিড। শেষ পর্যন্ত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৫০ রান তোলে আরসিবি। টিম ডেভিড ২৫ বলে ৭০ এবং রজত পাতিদার ১৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১