ইজরায়েল-আমেরিকার হামলায় নিহত ইরানের গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছ ইজরায়েল ও আমেরিকা। ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার মরিয়া প্রয়াস চলছে। যুদ্ধের প্রথম দিনেই হত্যা করা হয়েছে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেইনিকে। ইজরায়েল ও আমেরিকার হামলায় নিহত হয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্তাদের বেশিভাগ ব্যক্তি। এবার তেহরানকে লক্ষ্য করে ইজরায়েল-আমেরিকার চালানো হামলায় মৃত্যু হল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। 

‘তাসনিম নিউজ এজেন্সি’-র মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানিয়েছে, সোমবার ভোরে তাদের গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। IRGC এই ঘটনাকে একটি “অপরাধমূলক সন্ত্রাসবাদী হামলা” হিসেবে উল্লেখ করেছে। এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তাপের সৃষ্টি করেছে। IRGC-এর জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এবং তাসনিম কর্তৃক প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর খাদেমি বিশেষ মর্যাদা লাভ করেছেন তবে বিবৃতিতে ঘটনার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি কিংবা তাঁর হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক পরিস্থিতি বা অভিযান সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি। 

আরও পড়ুন: হরমুজ প্রণালি খুলতে নারাজ ইরান, যুদ্ধবিরতির শর্ত নিয়ে আমেরিকার সঙ্গে চলছে দর কষাকষি

বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, খাদেমি কয়েক দশক ধরে গোয়েন্দা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দায়িত্বে ছিলেন। IRGC তাঁর অবদানকে ইরানের নিরাপত্তা রক্ষা এবং বিদেশি শত্রুদের মোকাবিলায় “মহান, সুদূরপ্রসারী ও শিক্ষণীয়” কাজ হিসেবে বর্ণনা করেছে। IRGC-এর বিবৃতিতে ধর্মীয় ও রাজনৈতিক পরিভাষা ব্যবহার করা হয়েছে।  ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কসহ দেশের শীর্ষ নেতৃত্বের প্রতি, পাশাপাশি খাদেমির পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তাঁর শেষকৃত্য সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে সকলকে জানিয়ে দেওয়া হবে। 

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন