হরমুজ প্রণালি খুলতে নারাজ ইরান, যুদ্ধবিরতির শর্ত নিয়ে আমেরিকার সঙ্গে চলছে দর কষাকষি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা  খতিয়ে দেখছে আমেরিকা ও ইরান। সূত্রের খবর,  প্রস্তাব অনুযায়ী দুই ধাপে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে।  যার  প্রথম ধাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরে দীর্ঘমেয়াদি চুক্তির সম্ভবনা রয়েছে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলতে তারা রাজি নয়।

আজ, সোমবার সকালে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আমেরিকা ও ইরানের মধ্যে ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির সম্ভবনা রয়েছে। সেই বিষয়ে এই দুই দেশের মধ্যে চলছে আলোচনা।

আরও পড়ুনঃ ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত IRGC-এর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান দ্রুত চুক্তিতে রাজি না হয় এবং হরমুজ প্রণালি পুনরায় না খোলে, তবে ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর হামলা চালানো হবে। ইতিমধ্যে পাঁচ সপ্তাহ ধরে চলা এই সংঘাতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দামও ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে এবং মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

 

বিস্তারিত আসছে…

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার