দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘খুব আতঙ্কে আছি, বুথে যেতে পারছি না’, ময়নায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল), সকাল থেকেই জেলায় জেলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। প্রায় ১৫২ আসনে ভোটদান পর্ব চলছে। তবে কোথাও নির্বিঘ্নে ভোট চলছে, কোথাও ভোট দিতে গিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে ভোটারদের। পাশাপাশি তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ঝগড়া-অশান্তি চলছেই। এমন পরিস্থিতিতে এবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। তিনি জানালেন, ‘যেখানে আমি আক্রান্ত, ঘুরতে পারছি না বুথ এলাকায়, সেখানে আমাদের কর্মীরা কীভাবে ভোট দিতে যাবে? আমরা খুব আতঙ্কে রয়েছি।’ বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল।

যদিও বিষয়টি একেবারে উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী অশোক দিন্দা বলেছেন, ‘কোনও অশান্তি হচ্ছে না। ময়নায় শান্তিপূর্ণভাবে সকলে ভোট দিচ্ছেন। কিন্তু ঝামেলার উদ্দেশ্য নিয়ে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল এলাকায় ঢুকেছিল, তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে। সেখানেই তাঁকে ঘিরে ধরে মহিলারা জিজ্ঞাসা করেছেন, কেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না তাঁরা। তখনই তাঁরা ঝামেলা করেছে। কিন্তু আমাদের তরফ থেকে ভোট একেবারে শান্তিপূর্ণভাবে চলছে।’ কিন্তু তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের পাল্টা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট হওয়ার আশ্বাস দিয়েছিল। জানানো হয়েছিল যে, সেন্ট্রাল ফোর্স রাস্তায় রাস্তায় থাকবে, কিন্তু এখানে রাস্তার মোড়ে মোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে। তাঁরাই কর্তৃত্ব ফলাচ্ছে। মানুষজনের উপর হামলা করছে। তিনি নিজেও বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

এদিকে মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাইস্কুল ৫৫ নম্বর বুথে ব্যাপক ধস্তাধস্তির খবর পাওয়া গিয়েছে। সেক্টর অফিসারকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে। ইভিএম মেশিন বিকল হয়েই গোলমালের শুরু হয়। ভোট দিতে গিয়ে ভোটাররা দেখেন ভোট পড়ছে না। তখনই প্রিসাইডিং অফিসার এবং সেক্টর অফিসারকে ঘিরে বচসা করেন ভোটাররা। এদিকে গতকাল রাত থেকেই মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর এলাকায় ঝামেলা শুরু হয়েছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ