আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। আর এখান থেকেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন তিনি। মোদিজি যে দেশ বিক্রি করে দিচ্ছেন বাংলায় সভা করতে এসে জোরালো কণ্ঠে অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ। এমনকী প্রধানমন্ত্রীকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করলেন রাহুল।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শনিবার শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রার্থী শুভঙ্কর সরকারের হয়ে নির্বাচনী সভা করেন রাহুল গান্ধি। আর এখান থেকেই প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুলের তোপ, ‘‌মোদিজি দুর্নীতি করেন, দেশে্ হিংসা ছড়ায়। মোদিজি জনতার জন্য কিছু করেন না। ২–৩ জন কোটিপতির জন্য কাজ করেন। লাভ পান মোদিজি আর বিজেপির কয়েক জন নেতা। সকলকে মোদি বলে বেড়ান, তিনি দেশভক্ত। তাঁর প্রধান কাজ দেশ বিক্রি। গত ১০–১২ বছর ওঁর সরকার গরিবদের জন্য কিছু করেনি। যা করেছে, কোটিপতিদের জন্য করেছে। এখানে আগে পাটশিল্প ছিল। কারখানা ছিল। কারা এনেছে? কংগ্রেস।’‌

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। আজ প্রধানমন্ত্রী যে রোজগার, কর্মসংস্থানের জন্য কাজ করেন না সেটাও তুলে ধরেছেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধির নিশানা, ‘‌আজকের বাস্তব হল, মোদিজি, রোজগার দিয়ে ওঁর কিছু যায় আসে না। ওঁর শুধু সত্ত্বা চাই। জনতার জন্য কাজ করেন না। মোদি নোটবন্দি করেছেন। জিএসটি কার্যকর করেছেন। দেশের ছোট কারখানা, শিল্প, সব বন্ধ করেছেন মোদি। মোদি ভারতে এটাই করছেন। মহিলাদের উপরে অত্যাচারের কথা বললে মোদিজির দলের কথা বলতে হয়। ওদের সাংসদ, বিধায়করা মহিলাদের উপরে অত্যাচার করেন।’‌

এছাড়া আজ, শনিবার সরাসরি প্রধানমন্ত্রী দেশ বিক্রি করছেন বলে সুর চড়ান কংগ্রেস সাংসদ। আমেরিকার সঙ্গে মোদির কেমন চুক্তি তাও তুলে ধরেছেন তিনি। রাহুল গান্ধির সাফ কথা, ‘‌ট্রাম্পের হাতিয়ার হল, আদানি। নরেন্দ্র মোদি আদানিকে পুরো দেশ বিক্রি করে দিচ্ছে। বিমানবন্দর, বন্দর, পরিকাঠামো, সিমেন্ট, সৌর বিদ্যুৎ প্রকল্প—সব বিক্রি করছে। সংস্থার প্রকৃত নাম হল মোদানি। ওই সংস্থার আর্থিক নথি ট্রাম্পের হাতে। তাই মোদিকে ধরে রাখেন। তাই ট্রাম্প যা চান, মোদি তাই করেন। ঝাঁপ মারতে বললে তাই করেন। ইজরায়েল যেতে বললে ২ মিনিটে পৌঁছে যান। আমেরিকার সঙ্গে চুক্তি করেন মোদিজি। তা করে আমাদের কৃষি ক্ষেত্র, শক্তি ক্ষেত্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিক্রি করে দেন। দেশের সব ডেটা আমেরিকাকে দিয়ে দেন। কোনও প্রধানমন্ত্রী এরকম করতে পারেন না চাপ ছাড়া। ডোনাল্ড ট্রাম্পের কাছে দু’টি হাতিয়ার রয়েছে। একটি, এপস্টিন ফাইল। আপনারা নাম শুনেছেন। সেখানে মোদির চরিত্র, ভাবমূর্তি ধরা পড়েছে। ট্রাম্প জানেন, যে দিন সেই ফাইল খুলবেন, সে দিন মোদিজি শেষ।’‌

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরবাজারের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ তিনজন ২১লক্ষ টাকা সহ গ্রেফতার

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ