সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি: সাই সুদর্শন, নাম যেমন কাজও তেমন। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার পূর্বাভাস দিয়েছিলেন গুজরাতের এই বাঁ হাতি ব্যাটার। আজ, রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন তিনি। চেন্নাই সুপার কিংসকে আট উইকেটে হারিয়ে নিজের দল গুজরাত টাইটান্সকে জেতালেন সাই সুদর্শন। তিনি ৪৬ বলে ৮৭ রান করেছেন। এই কাজে তাঁকে যোগ্য সঙ্গ দেন জস বাটলার। তিনি ৩০ বলে ৩৯ রান করেন। আজ, রবিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামে ধোনিহীন চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার। ব্যাট হাতে ব্যর্থ হন সঞ্জু স্যামসনও।

আরও পডুন: ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গত ম্যাচের মতো রবিবার (২৬ এপ্রিল) জ্বলে উঠতে পারলেন না চেন্নাইয়ের তারকা সঞ্জু স্যামসন। গুজরাতের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে কোনওক্রমে ১৫৮ রান তোলে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। একা লড়াই করে বড় রান করার চেষ্টা করেন চেন্নাইয়ের অধিনায়ক। দীর্ঘ অপেক্ষার পর  অবশেষে দেখেন  অর্ধশতরানের মুখ। স্যামসন ব্যর্থ হন। তারপরে রাবাদার বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন উর্বিল প্যাটেল। তিনি এদিন করেছেন ৩ বলে মাত্র ৪ রান। তারপরেই চেন্নাইকে তৃতীয় ধাক্কা দেন মহম্মদ সিরাজ। সরফরাজ খানকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। এই ব্যাটিং বিপর্যয়ের দিনে একা লড়ে যান সিএসকের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৬০ বলে ৭৪  রান করে অপরাজিত থাকেন। গুজরাতের সামনে ১৫৮ রানের লক্ষ্য রাখে চেন্নাই।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ছন্দে ছিলেন গুজরাতের দুই ওপেনার, অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শন। যদিও এদিন শুভমানের ব্যাট থেকে হাফসেঞ্চুরি আসেনি। ৩৩ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু একা হাতে এদিন ম্যাচ শেষ করেন সুদর্শন। চেন্নাইয়ের হয়ে এদিন সেভাবে দাগ কাটতে পারেনি কোনও বোলারই। অপরদিকে দুরন্ত বোলিং করে গুজরাতের বোলাররা। কাগিসো রাবাডা নেন তিনটি উইকেট ও আরশাদ খান নেন দুটি উইকেট। মহম্মদ সিরাজ, মানব সুথার নেন একটি করে উইকেট।

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান