ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

পদ্ম শিবিরে যোগদানের পর থেকেই ক্রমাগত ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমছে রাঘব চাড্ডার। ৪৮ ঘন্টায় প্রায় ২০ লক্ষ ফলোয়ার্স কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা সত্যি করে গত শুক্রবার (২৪ এপ্রিল) আপ ছেড়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী তথা প্রাক্তন আপ সাংসদ রাঘব চাড্ডা। আর পদ্ম শিবিরে যোগদানের পর থেকেই ক্রমাগত ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমছে রাঘব চাড্ডার। ‘ডিগবাজি’ খেয়ে বিজেপিতে যোগ দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তরুণ এই নেতার ইনস্টাগ্রাম থেকে প্রায় ২০ লক্ষ ফলোয়ার্স চলে গিয়েছে। এখন তাঁর ফলোয়ার্স সংখ্যা ১২.৬ মিলিয়ন, বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত তাঁর ফলোয়ার্স ছিল ১৪.৬ মিলিয়ন। অর্থাৎ গত ২ দিনে প্রায় ২০ লক্ষ ফলোয়ার্স কমেছে রাঘব চাড্ডার। বলা চলে, তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে যেন ধস নেমেছে।

উল্লেখ্য, শুক্রবার রাঘব চাড্ডার দলবদলে অনেকেই অবাক হয়েছেন। বিশেষ করে, আপ ছাড়ার জন্যে ইউটিউবার ধ্রুব রাঠী তাঁকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন। অভিনেতা-রাজনীতি বিদ তাঁকে বিদ্রুপ করে একটি মিমও শেয়ার করছেন।তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দের রাজনীতিবিদ রাঘব চাড্ডা। কিন্তু তাঁর ফলোয়ার্স ‘Drop out’ এর বিষয়টা দেখে মনেই হচ্ছে, বিজেপিতে যোগ দেওয়ার পর অনেক তরুণ রাঘব চাড্ডাকে আনফলো করা শুরু করেছে। শুক্রবার ৭ আপ সাংসদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে প্রাক্তন আপ চাণক্য বলেন, ‘আপে এখন দুর্নীতিবাজেরা ভরে গিয়েছে। তাই জনগণের কল্যাণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।’ তাঁর সঙ্গে সঙ্গে আপের আরও ৭ সাংসদ বিজেপিতে যোগ দিয়েছে। যা কিনা অরবিন্দ কেজরিওয়ালের দলের কাছে বড় ধাক্কা।

যদিও দিন কয়েক ধরেই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল রাঘব চাড্ডার। আর আপের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। কিন্তু জল্পনা আরও জোরালো হয়, যখন রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে রাঘবকে সরিয়ে দেয় আপ। বহুদিন ধরেই আপের কোনও বৈঠকে দেখা যাচ্ছিল না রাঘবকে। এমনকী আবগারি মামলায় পুরোপুরি আইনি স্বস্তি পাওয়ার পরেও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরি ওয়াল, মণিশ শিসোদিয়ার মতো আপের দাপুটে নেতার সঙ্গে দেখা করেননি রাঘব চাড্ডা। তা নিয়েই জল্পনা আরও তীব্র হয়। অবশেষে আপ থেকে বিতাড়িত হওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা। আর সেটা করার পরেই ইনস্টাগ্রাম ফলোয়ার্সে ধস নামল রাঘবের। এদিকে বাংলায় ভোট প্রচারের জন্যে রাঘবই এখন মাস্টারস্ট্রোক বিজেপির।

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে