স্ত্রীকে খুনের পর দেহ সিমেন্টের বাক্সে লুকিয়ে রাখল স্বামী, একটি চিঠি ফাঁস করল রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি:   মিরাটের খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। মুসকান  নামের এক মহিলা তার স্বামীকে হত্যা করে দেহ খণ্ড খণ্ড  ভেরে রেখেছিল নীল ড্রামে। সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল সিমেন্ট দিয়ে।  এবার তারই উল্টো ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে। স্ত্রীকে খুনের পর দেহ সিমেন্ট ভরা বাক্সে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, সন্দেহ এড়াতে  স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করে অভিযুক্ত। তবে ব্যর্থ হয় পরিকল্পনা। একটি চিঠি  ফাঁস করে দিয়েছে সমস্ত রহস্য ।    

অভিযুক্ত, ৪০ বছর বয়সী বিশাল সালভি, তার স্ত্রী শিল্পা সালভি (৩৯) নিখোঁজ হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ জানানোর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি দাবি করেন, পেশায় পুষ্টিবিদ শিল্পাকে শেষবার চার দিন আগে দেখা গিয়েছিল। পুলিশ একটি সাধারণ নিখোঁজ হওয়া ব্যক্তির তদন্ত শুরু করে, কিন্তু তদন্তের শুরুতেই মামলাটি একটি নাটকীয় মোড় নেয়। দম্পতির বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুট, যা বিশাল নিজেই লিখেছিলেন বলে জানা গিয়েছে, সেটিই ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। তাদের নাবালক ছেলে চিরকুটটি খুঁজে পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাতে একটি স্বীকারোক্তিমূলক বার্তা ছিল। যেখানে বলা হয় যে তিনি একটি গুরুতর ভুল করেছেন এবং শিল্পা আর জীবিত নেই। তারপর পুলিশের সন্দেহ হওয়ার কারণে খুনের তদন্ত শুরু করে।

আরও পড়ুন: ‘পবন ও রাজেশ কুমারকে খুনের পরিকল্পনা ছিল,’ জগদ্দল কাণ্ডে বিস্ফোরক দাবি অর্জুনের

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সালাবাতপুরা থানা এলাকায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কিত একটি পুরনো, পরিত্যক্ত বাড়ির সন্ধান পায়। তালাবদ্ধ বাড়িটি ভেঙে খোলার পর, ঘরের এক কোণে রাখা একটি কাঠের বাক্সের দিকে নজর যায়। বাক্সটির ভেতর থেকে নিখোঁজ মহিলার পচা দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, দেহটি কাঁচা সিমেন্ট দিয়ে ঢেকে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি পুলিশের কাছে যাওয়ার  চার থেকে পাঁচ দিন আগে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। পুলিশকর্তা কানন দেসাই নিশ্চিত করেছেন যে, নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়েছিল, কিন্তু চিরকুটটি পাওয়ার পর এর গতিপথ বদলে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করছে। আত্মীয়দের থেকে জানা গিয়েছে, দম্পতির মধ্যে অনেকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং স্বামী তাঁর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে সন্দেহ করতেন। অভিযুক্ত ব্যক্তি এখনও পলাতক। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তদন্ত। 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের