আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পবন ও রাজেশকে খুনের ছক ছিল,’ বিস্ফোরক দাবি অর্জুনের, জগদ্দল কাণ্ডে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত জগদ্দল। সেই রেশ পৌঁছেছে ভাটপাড়া পর্যন্ত। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। আটক করা হয়েছে ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউথকে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এর মাঝেই বিস্ফোরক দাবি করলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। আজ, সোমবার সাংবাদিক বৈঠকে অর্জুন বলেন, ‘রবিবার রাতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পবন সিং ও রাজেশ কুমারকে খুনের পরিকল্পনা ছিল। প্রধানমন্ত্রীর সভাও বানচালের চেষ্টা করেছিল তৃণমূলের কর্মীরা। আমার বাড়িতে বোমা মেরেছে। পবনের নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ। গোটা ঘটনার এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি।’

তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসার জেরে উত্তপ্ত হয় জগদ্দল। সেই রেশ পৌঁছে যায় ভাটপাড়া পর্যন্ত। গুলিবিদ্ধ হন ভাটপাড়ার বিদায়ী বিধায়ক পবন সিংয়ের নিরাপত্তায় থাকা এক জওয়ান। থমথমে গোটা এলাকা। কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এই অশান্তি! ক্ষুব্ধ নির্বাচন কমিশন। জগদ্দলের গতকাল, রবিবার রাতের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে সবিস্তার রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

আরও পডুন: কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভাটপাড়ায় চলল গুলি, রিপোর্ট তলব ক্ষুব্ধ কমিশনের

সূত্রের খবর, এই বিষয়ে ডিজির সঙ্গে কথা হয়েছে সিইও মনোজ আগরওয়ালের। জগদ্দলের অশান্তির পিছনে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারির নির্দেশ দিয়েছেন তিনি। দ্বিতীয় দফার ভোটের দিন যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে নজর দিতেও নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দ্বিতীয় দফার ভোটের আগে রণক্ষেত্র হয় বিজেপি নেতা অর্জুন সিংয়ের গড়। গতকাল, রবিবার তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি দুই পক্ষই। সূত্রের খবর, জগদ্দলের আটচালা বাগান এলাকায় বিট্টু মাহাতো নামে এক তৃণমূল কর্মী দলীয় পতাকা, ব্যানার লাগাচ্ছিলেন। তৃণমূলের অভিযোগ, সেই সময়ে বিজেপির কয়েক জন তাঁকে মারধর করেন। রাতে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জগদ্দল থানায় অভিযোগ জানাতে যান আক্রান্ত ওই তৃণমূল কর্মী। দলবদল নিয়ে থানায় পৌঁছে যান তৃণমূল নেতা সৌরভ সিং, গোপাল রাউথ, ভাটপাড়া পুরসভা ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ-সহ স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, এই খবর শুনেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে থানায় ঢুকে তাঁদের উপরে হামলা চালান অর্জুন সিং ও জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ক্রমশ তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে নিয়ন্ত্রণের জন্য নামতে হয় পুলিশ ও RAF-কে। সারারাত ধরে উত্তপ্ত থাকে গোটা জগদ্দল। অর্জুন সিং থানাতে পৌঁছতেই উত্তেজনা আরও বেড়ে যায়।

তৃণমূল ও বিজেপির কর্মীদের থানার বাইরে বের করে গেটে তালা দিয়ে দেন আইসি। অভিযোগ, জগদ্দল থানার সামনে ঝামেলার পর কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাটপাড়ায় অর্জুন সিংয়ের পুত্র পবনের বাড়িতে যান। যদিও তখন বাড়িতে ছিলেন না অর্জুন পুত্র পবন সিং। তাঁর বাড়ি লক্ষ্য করেই বোমা হামলা ও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই গুলি গিয়ে লাগে পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানের পায়ে। তাঁকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটিকে কেন্দ্র করে থমথমে জগদ্দল থেকে ভাটপাড়া। এই বিষয়ে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং বলেন, ‘কোথাও কিছু নেই। এসে দেখি আমার বাড়িতে গুলি, বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। আমার নিরাপত্তারক্ষী জখম।’

Published by:

Share Link:

More Releted News:

‘যদি ভোট না দেন পরের বার…’, কালিগঞ্জে প্রচারে এসে বিস্ফোরক বার্তা দিলীপের

পানিহাটিতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

দ্বিতীয় দফা ভোটের আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপনে বৈঠক! অভিষেক-বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল

ভোটের আগে হাবড়ায় স্কুলের সামনে উদ্ধার ৮টি তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসী

রক্ষকই ভক্ষক! কুলটিতে নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ