আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের দিন খড়গপুর শাখায় ২৩ জোড়া ট্রেন বাতিল, জেনে নিন তালিকা

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে যাত্রীদের জন্য বড় ঘোষণা করল  দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখা। বুধবার একাধিক ইএমইউ লোকাল পরিষেবা বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে রেল সূত্রে। রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, মোট ২৩ জোড়া ইএমইউ লোকাল ট্রেন বাতিল থাকবে। সাধারণত রবিবার ও জাতীয় ছুটির দিনে যে ট্রেনগুলি চলাচল করে না, সেগুলিই এবার ভোটের দিনেও বাতিল রাখা হয়েছে। এর ফলে খড়গপুর শাখার আপ ও ডাউন-উভয় লাইনের যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আপ লাইনে বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে 

৩৮৭০৩, ৩৮৪০৩, ৩৮১০৩, ৩৮৩০৩, ৩৮৪০৯, ৩৮১০৫, ৩৮৪১৭, ৩৮৪২১, ৩৮৭১৩, ৩৮৭১৫, ৩৮৭১৭, ৩৮৪৩৫, ৩৮৪৪৩, ৩৮৪৪৫, ৩৮৪৪৯, ৩৮৩১৩, ৩৮৪৫১, ৩৮৩১৯, ৩৮৯০৯, ৩৮৯১১, ৩৮৯১৭, ৩৮০৩১ ও ৩৮০৩৩।

 ডাউন লাইনে বাতিল হয়েছে

৩৮৩০৬, ৩৮৪০৮, ৩৮৩০৮, ৩৮৪১২, ৩৮৪১৪, ৩৮৭০৮, ৩৮৭১২, ৩৮১০৪, ৩৮৪১৮, ৩৮১০৬, ৩৮৩১২, ৩৮৪২৬, ৩৮৪৩৪, ৩৮৪৩৬, ৩৮৭২২, ৩৮৭২৪, ৩৮৪৫০, ৩৮৪৫৬, ৩৮৯১৪, ৩৮৯১৬, ৩৮৯২২, ৩৮০৩২ ও ৩৮০৩৬ নম্বর ট্রেনগুলি।

আরও পড়ুনঃভোট মিটে গেলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিলেন শাহ

তবে অন্যান্য সমস্ত ইএমইউ লোকাল পরিষেবা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে। যদিও ট্রেন বাতিলের নির্দিষ্ট কারণ নিয়ে রেল কর্তৃপক্ষ মুখ খোলেনি, সূত্রের খবর,দ্বিতীয় দফার নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফলে ভোটের দিনে যাত্রীদের বাড়তি সতর্ক থাকার পাশাপাশি বিকল্প যাতায়াতের পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ