সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দুই দফায় শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট। কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বড় কিছুই ঘটেনি। তবে ভোটের পরে বেড়েছে উত্তাপ। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুম ঘিরে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছিল। ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। স্ট্রং রুমে গিয়ে ঠিক কি কি করেছেন মুখ্যমন্ত্রী, রাতে কি কি ঘটনা ঘটেছে সেই সম্পর্ক বিস্তারিত রিপোর্ট কমিশনে পাঠালেন দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক।

সূত্রের খবর, ওই রিপোর্টে বৃহস্পতিবার রাতের ঘটনাক্রমের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে। দুই পক্ষের  কর্মী সমর্থকদের উপস্থিতি থেকে শুরু করে  কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সবটাই উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। তবে নিয়ম বলছে  সংশ্লিষ্ট আসনের ‘স্ট্রংরুমে’ যে কোনও বিধানসভা কেন্দ্রের প্রার্থী  যেতেই পারেন। এখনে কোনও বাধা নেই। সেক্ষেত্রে মমতা যে নিজের কেন্দ্র ভবানীপুরের ‘স্ট্রংরুমে’  গিয়েছিলেন তাতে ভুল কিছু ছিল না। এমনটাই বলছে  কমিশনের একটি সূত্র। তবে সেখানে গত রাতে কী কী ঘটেছে, সেই গোটা বিষয়টি উল্লেখ করে রিপোর্টটি পাঠানো হয়েছে।    

আরও পড়ুন:  কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

সদ্য  শেষ হওয়া বিধানসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হল ভবানীপুর । কারণ এই আসনে শাসক দলের হয়ে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধান বিরোধী দল বিজেপির হয়ে লড়ছেন শুভেন্দু অধীকারী। ২০২১ সালে এই দুই প্রার্থী নন্দীগ্রামে নেমেছিলেন সম্মুখ সমরে। এবার সেই লড়াই হচ্ছে ভবানীপুরকে কেন্দ্র করে। গোটা দেশের নজর রয়েছে এই আসনের দিকে। সেই ভবানীপুরের স্ট্রং রুম করা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলকে।  যার চার দেওয়ালের মধ্যে ইভিএমে বন্দি রয়েছে মমতা এবং শুভেন্দুর ভাগ্য।  সেই জায়গা বৃহস্পতিবার তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে।  খবর পেয়েই রাত ৮.১৫ নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন প্রায় ৪ ঘণ্টা মতো।  মধ্যরাতে শাখাওয়াত মেমোরিয়াল থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, “এখানে আমার কেন্দ্রের ইভিএম  রয়েছে। নেতাজি ইন্ডোর-সহ অনেক জায়গায় ইভিএম নিয়ে কারচুপির ফুটেজ সামনে এসেছে। বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এদিক ওদিক করছে, কারচুপি হচ্ছিল দেখেই ছুটে এসেছি।” 

 

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল