আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

নিজস্ব প্রতিনিধি : বুধবার রাজ্যে নির্বাচন পর্ব মিটে গেলেও উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। শুক্রবারও ভাঙড় অশান্ত হয়ে রইল। তৃণমূল কর্মীর দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হল। এমনটাই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইএসএফ- (ISF) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত থেকেই ভাঙড় এলাকায় বোমাবাজি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সারারাত ধরে হিংসার আগুন জ্বলে ভাঙড়ে(Bhangar)। কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়।

বৃহস্পতিবার রাতে ভাঙড় থানার(Bhangar P.S.) নলমুড়ি এলাকায় তৃণমূল কর্মীর দোকানে আগুন দিয়ে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নওশাদের দলের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে। দোকানের মালিক মহিবুল মোল্লা বলেন, তিনি তৃণমূল করেন তাই প্রতিহিংসার জেরে তাঁর দোকানে আগুন লাগিয়ে দেয় আইএসএফ সমর্থকরা। যদিও আইএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। অন্যদিকে ভোটের পরেই ভাঙড়ের কৃষ্ণ মাটি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের জেরে এলাকায় একাধিক বাইক ও মোটরসাইকেল ভাঙচুর হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নিয়ে আসা হয় কেন্দ্রীয় বাহিনী।

ওই এলাকায় বোমাবাজির ঘটনায় জড়িত থাকার সঙ্গে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে নতুন করে ভাঙড় অশান্ত হয়ে ওঠায় এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে ভুগছে। ভোট পরবর্তী হিংসা রুখতে সতর্ক কমিশন। অশান্তি হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোট মিত্রের নাভিতেই অশান্তির ঘটনা যেখানে ঘটবে সেখানে বাড়তি নজরদারি চালানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতেও নির্দেশ দিয়েছে কমিশন।

ভোট পর্বের মতোই অশান্তিতে জিরো টলারেন্স নীতি নিয়ে প্রশাসনকে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। পুলিশ সূত্রে জানা গেছে কৃষ্ণ মাটি এলাকায় শুক্রবার সকালে পুলিশ গিয়ে বিভিন্ন জায়গায় বোমার সুতুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখতে পায়। গ্রামের মানুষদের কাছ থেকে কারা এই ঘটনায় যুক্ত তা জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ। এদিকে ভোট মিটলেও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তাই নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে ভাঙড়।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ধ্বংসস্তূপের নীচে আটকে বেশ কয়েকজন শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ